Quad Summit 2025: হোয়াইট হাউসে জয় পেতেই ভারতে আসবেন ট্রাম্প? যোগ দেবেন কোয়াডে?
Quad Summit 2025: মার্কিন নির্বাচন মিটতেই কোয়াড সামিট (Quad Summit) আয়োজন করতে চলেছে ভারত। আগামী ২০২৫ সালে নয়া দিল্লিতে এই সম্মেলন হতে পারে বলে খবর। জানা যাচ্ছে, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে যোগ দিতে পারেন।
আর তা হলে তাঁর ভারতেই হবে প্রথম বিদেশ সফর (Quad Summit)। যদিও এই বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু বলা হয়নি বিদেশমন্ত্রকের তরফেও। আমেরিকার তরফেও কিছু জানানো হয়নি।

ইন্ডিয়া টুডে'কে এক সূত্র জানাচ্ছে, আগামী বছর ২০২৫ সালে কোয়াড সামিট (Quad Summit) নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল। কিন্তু একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সময় নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়। আর সেই কারণেই এই সম্মেলন দিল্লিতে হতে পারে বলে খবর। যেখানে ট্রাম্প সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিতে পারেন বলেই খবর। আর তা হলে মার্কিন মসনদ জয়ের পর ভারতেই প্রথম সফর করবেন ট্রাম্প। যা ভারত এবং আমেরিকার সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস, কার জয়ে আরও স্বস্তি হবে ভারতের (US Elections 2024)? আর এই প্রশ্নের জবাব দিতে গিয়ে, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, গত পাঁচ প্রেসিডেন্সিতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি হয়েছে। এমনকি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শাসকালও ছিল। ফলে দু'দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই বার্তা দেন বিদেশমন্ত্রী।
এমনকি ডোনাল্ড ট্রাম্পের সময় কোয়াড'কে ভাবে নতুন ভাবে জাগিয়ে তোলা হয় তা নিয়েও বার্তা দেন। এই প্রসঙ্গে জয়শঙ্করের দাবি, গত ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের সময় কোয়াড (QUAD) পুনরুজ্জীবিত হয়েছিল এবং সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। করোনার সময়েও ২০২০ সালে কোয়াডের (QUAD) বৈঠক হয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান সামিল হন। আর তা তুলেই এদিন বিস্তারিত ব্যাখ্যা দেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর।
বলে রাখা প্রয়োজন, কোয়াড (QUAD) এ আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান রয়েছে। উদ্দেশ্য হল ইন্দো-প্যাসিফিক রিজিওনে শান্তি এবং স্থিরতা বজায় রাখা।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications