Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-Bangladesh: ভারত থেকে কিনেছ? প্রকাশ্যে স্ত্রী'য়ের শাড়িতে আগুন দিলেন খালেদার 'ডানহাত' রিজভী

India-Bangladesh: ভারত থেকে কেন শাড়ি কেনা? ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে খোদ স্ত্রীয়ের শাড়ি প্রকাশ্যে পুড়িয়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ( (Ruhul Kabir Rizvi)। একই সঙ্গে ভারতীয় দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন তিনি।

এমনকি ভারত থেকে পেঁয়াজ-পেঁপে না কিনে বাড়ির উঠোনে কিংবা ছাদে চাষ করার পরামর্শ দিলেন খালেদা জিয়ার দলের এই নেতা। যা হাস্যকর বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা (India-Bangladesh)।

bangladesh

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে। আর সেই ঘটনার আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও (India-Bangladesh)। কখনও ইউনূসের কুশ পুতুল পড়ানো হচ্ছে তো আবার কখনও বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন (India-Bangladesh)। আর তাতেই ক্ষুব্ধ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একেবারে 'ভারতীয় পণ্য বর্জনে'র আহ্বান জানিয়েছেন।

রুহুল কবির রিজভী জানিয়েছেন, ভারতীয় পণ্য আর ব্যবহার করব না আমরা। এমনকি সে দেশের মানুষের উদ্দেশ্যে বলেন, ভারতের টুথপেস্ট-সাবান কিছুই কিনবেন না। আর তা বলতে গিয়ে নিজের স্ত্রীয়ের ভারত থেকে কেনা শাড়ি প্রকাশ্যে পুড়িয়ে দেন। এখানেই শেষ নয়, রিজভির কথায়, আমার স্ত্রী আরজুমান আরা বেগম তাঁর ভারত থেকে কেনা শাড়ি নিজের হাতে ছুড়ে ফেলে দিয়েছেন। বাংলাদেশের মা-বোনেরাও যাতে আর ভারত থেকে শাড়ি না কেনেন সেই আবেদন জানান।

ভারত থেকে আলু, পেঁয়াজ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস যায় বাংলাদেশ। তা বর্জন করার ডাক দিয়ে বাংলাদেশ স্বনির্ভর বলেও মন্তব্য করেন তদানীন্তন খালেদার সরকারের প্রাক্তন এই মন্ত্রী। এই বিষয়ে কার্যত হাস্যকর যুক্তি দিতেও শোনা গিয়েছে। বলছেন, 'বাংলাদেশেও পেঁয়াজ হয়... ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি'। এমনকি ভারতের লঙ্কার থেকে বাংলাদেশের লঙ্কার ঝাল বেশি বলেও দাবি করেন।

শুধু তাই নয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথায়, ভারতীয় পণ্য বর্জন করব। প্রয়োজনে ছাদের ওপরে মরিচ লাগাব, বাড়ির উঠানের মধ্যে পেঁপে গাছ লাগাব...তাও ভারতে'র মুখাপেক্ষী হব না বলে হুঁশিয়ারি রুহুল কবির রিজভীর। আর এহেন মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় একেবারে হাসির বন্যা!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+