নাগরিকত্ব বিল নিয়ে নিন্দা পাক প্রধানমন্ত্রীর, ভারতের বিষয় নিয়ে নাক গলানো বন্ধ করতে বলল দিল্লি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফের যেচে অপমানিত হলেন ভারতের কাছ থেকে। নাগরিকত্ব (‌সংশোধনী)‌ বিল পাশ হওয়ার পর থেকেই তা নিয়ে ভারতকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন ইমরান খান। এই বিলের তীব্র সমালোচনা করেন তিনি। প্রসঙ্গত, বিলের নতুন আইন অনুযায়ী পাকিস্তান সহ অন্য দুই প্রতিবেশি দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দ্রুত এ দেশের নাগরিক হওয়ার সুযোগ পাবেন। অন্য দুই মুসলিম–সংখ্যাগরিষ্ঠ দেশ হল আফগানিস্তান ও বাংলাদেশ।

imran khan criticized citizenship bill, india gives him some advice


বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বৃহস্পতিবার ইমরান খানকে ভারতের আভ্যন্তরিণ বিষয় নিয়ে মন্তব্য করার অভ্যাস ছাড়তে বলেছেন। দিল্লির পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রীকে এও জানিয়ে দেওয়া হয়েছে যে বাধ্যতামূলক বিবৃতি প্রদান না করে নিজের দেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করুন। রবীশ কুমার পাকিস্তানের কট্টর ধর্মনিন্দার আইনের সমালোচনা করে জানিয়েছেন যে ইমরান খানের উচিত এই ইস্যুর দিকে মনোনিবেশ করা। এর আগেও ইমরান খান কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের তীব্র সমালোচনা করেছিলেন। তখনও তার যোগ্য জবাব দিয়েছিল ভারত।

ইমরান খান বিলের নিন্দা করে জানিয়েছেন যে এটি আন্তর্জাতিকভাবে ঘোষিত মানবাধিকার এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তিকে লঙ্ঘন করে। পাক প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতাদের মতে বিল বেশ কয়েকটি দ্বিপাক্ষীয় চুক্তির পরিপন্থী। পাক প্রধানমন্ত্রীর মতে, ভারত এই বিলকে তাদের হিন্দু এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছে। দ্রুত এই বিল প্রত্যাহার না করা হলে খুব দেরি হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+