'মানসিক অসুস্থ মুনির', তাকে জেলের মধ্যে খাঁচার আটকে রাখা হয়েছে বলে অভিযোগ ইমরান খানের
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বোন উজমা খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই দল এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানকে নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং কোনও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনিরের কারণে এই অবস্থা বলে পিটিআই অভিযোগ জানিয়েছে।
আদিয়ালা জেলেই পিটিআই প্রতিষ্ঠাতা ও প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান তার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাসহ অন্যান্য অভিযোগে তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। উজমার সঙ্গে সাক্ষাতের পর পিটিআই-এর বিবৃতিতে ইমরান বলেছেন, "সামরিক বাহিনী আমার বিরুদ্ধে সবই করেছে। এখন শুধু আমাকে হত্যা করাই ওদের বাকি রয়েছে।"

পিটিআই অভিযোগ করেছে যে ইমরানকে নির্জন কারাবাসে বিদ্যুৎ, সূর্যালোক, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা পরিষেবা এবং সাধারণ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকী তার খাবারের মানও খারাপ। ইমরান খান তার অবস্থাকে "অমানবিক" আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, তাঁকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মতো পরিবেশে রাখা হয়েছে। তিনি বিবৃতিতে বলেছেন, "যদি আমার কিছু হয়, সেনাপ্রধান এবং ডিজি আইএসআই দায়ী থাকবেন।" তিনি আরও যোগ করেছেন, "মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মতো সুবিধাই আমার।"
উজমা খানকে রাওয়ালপিন্ডির উচ্চ-সুরক্ষিত আদিয়ালা জেলে তার দাদা ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) থেকে সামান্য দূরে অবস্থিত এই কারাগারে তাদের বৈঠকটি ২৫ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়েছিল।
উজমা খানের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, ইমরান খানকে "সুস্থ, সবল ও উচ্চ মনোবলে" দেখা গিয়েছে। পিটিআই প্রতিষ্ঠাতা মানসিকভাবে শক্তিশালী ছিলেন এবং দলীয় নেতৃত্বের জন্য বার্তা দিয়েছেন। তিনি যাকে "গণতন্ত্রবিরোধী শাসন" বলেছেন, সে সম্পর্কেও মন্তব্য করেছেন।
তবে অভিযোগ, হেফাজতে তিনি যে "মানসিক নির্যাতন"-এর শিকার হচ্ছেন, তার জন্য পাক সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরই দায়ী বলে ইমরান খান বারবার অভিযোগ করেছেন। সাক্ষাতের পর উজমা জানান, ইমরান কারা প্রশাসনের কিছু বিষয়ে ক্ষুব্ধ থাকলেও, তার মনোবল অটুট রয়েছে।
ইমরান খান অভিযোগ করেছেন, "আমাকে খাঁচার মধ্যে আটকে রেখে পশুদের চেয়ে খারাপ ব্যবহার করা হয়েছে। আমার সেলের বিদ্যুৎ টানা পাঁচ দিন বন্ধ ছিল। দশ দিন সেলের মধ্যেই আটকে ছিলাম আমি।" ক্ষমতাধর সেনাপ্রধানের বিরুদ্ধে তিনি রাজনৈতিক নিপীড়নের অভিযোগও করেন। মুনিরকে "ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক" ও "মানসিকভাবে অসুস্থ" বলেও আখ্যা দেন তিনি।
-
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য












Click it and Unblock the Notifications