বিতর্কিত রাফালে জেটের 'ফ্লাইং টেস্ট' করে ফেলল ভারত

ডেপুটি চিফ এয়ার স্টাফ এয়ার মার্শাল রঘুনাথ নাম্বিয়ার বৃহস্পতিবার ভারতের জন্য তৈরি প্রথম রাফালে জেট চালিয়ে দেখলেন।

ডেপুটি চিফ এয়ার স্টাফ এয়ার মার্শাল রঘুনাথ নাম্বিয়ার বৃহস্পতিবার ভারতের জন্য তৈরি প্রথম রাফালে জেট চালিয়ে দেখলেন। এটি ফরাসি সংস্থা দাসল্ট এভিয়েশন ভারতের জন্য তৈরি করেছে।

বিতর্কিত রাফায়েল জেটের ফ্লাইং টেস্ট করে ফেলল ভারত

চারদিন আগেই নাম্বিয়ার রাফালে ওড়াতে প্যারিসে পৌঁছে যান। এর কার্যকারিতা যাচাই করেত রাফালে জেট উড়িয়ে দেখেন। এমনকী প্যারিসে কীভাবে ভারতের জন্য রাফালে জেট তৈরি হচ্ছে সেটাও তিনি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন নাম্বিয়ার।

এই যুদ্ধ বিমানটি বিভিন্ন ধরনের অস্ত্র ও মিসাইল বহন করতে সক্ষম। এই সেপ্টেম্বর থেকেই রাফালে তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে। ভারতের বায়ুসেনার তরফে একটি দল ইতিমধ্যে ফ্রান্সে পৌঁছে গিয়েছে। ভারতের প্রয়োজন মতো কীভাবে রাফালে তৈরি যায় সেই প্রয়োজনীয় টিপস দেওয়ার জন্য।

এদিকে ভারতে রাফালে চুক্তি নিয়ে বিতর্ক মধ্যগগনে। ২০১৬ সালে নরেন্দ্র মোদী সরকার ৫৮ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ফ্রান্সের থেকে কিনতে চুক্তিবদ্ধ হয়েছে।

এই চুক্তি নিয়ে কংগ্রেস অভিযোগ করেছে। তাঁদের দাবি ইউপিএ আমলে প্রতিটি যুদ্ধবিমানের দাম ৫২৬ কোটি টাকা করে ধার্য হয়েছিল। এনডিএ আমলে তা কীভাবে বেড়ে ১৬৭০ কোটি টাকায় পৌঁছে গেল। রাফালে চুক্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+