Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Modi US visit: ইউনূসকে 'ঠান্ডা' করতে মোদীর কাঁধেই বড় দায়িত্ব ট্রাম্পের! জানেন কী বললেন? চমকে উঠবেন

PM Modi US visit: যাবতীয় সিদ্ধান্ত নেবে মোদীই! বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর কাঁধে বড় দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত কয়েকমাস ধরে উত্তপ্ত বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাতারাতি সে দেশে বদলে গিয়েছে ছবিটা। সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচার সহ একাধিক ইস্যুতে সরগরম পরিস্থিতি।

যার প্রভাব পড়েছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কেও। এই অবস্থায় মোদীর মার্কিন সফরের (PM Modi US visit) নজর রয়েছে বাংলাদেশেরও। আর সেখানে পরিস্থিতি সামাল দিতে মোদীর উপরেই ভরসা ট্রাম্পের ((Donald Trump)।

PM Modi US visit

আমেরিকার মসনদে দ্বিতীয়বার বসার পর প্রথমবার ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গভীর রাতে হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে বাণিজ্য থেকে অভিবাসন, একাধিক ইস্যুতে আলোচনা হয় বলে খবর। এরপরেই যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদী-ট্রাম্প। আর সেখানেই বাংলাদেশ সঙ্কট নিয়ে সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন। এবং সেখানকার সঙ্কটে মার্কিন প্রভাব নিয়েও সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দেন।

এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, বাংলাদেশে যে সঙ্কট চলছে তাতে কোনও ভাবেই আমেরিকার ভূমিকা নেই। দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) এই বিষয়ে কাজ করছে। এমনকী শত বছর ধরে ভারত কাজ করছে বলে আমি জেনেছি। ফলে সঙ্কটজনক পরিস্থিতি মোদীর হাতেই ছাড়ছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টের এহেন বার্তা আগামিদিনে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।

PM Modi US visit: লাগাতার ভারতের দিকে আঙুল

ইতিহাস ভুলে বাংলাদেশজুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ। লাগাতার চলছে হুমকি-হুঁশিয়ারি। সম্প্রতি সীমান্তে ভারতের ভূখণ্ডে কাঁটাতার দেওয়া নিয়ে বাংলাদেশের আপত্তি মোটেই চোখে নেয়নি ভারত। শুধু তাই নয়, ওপারে শেখ মুজিবর রহমানের বাড়ির ভাঙচুরের ঘটনাতেও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে কার্যত সাবধান করেছে ইউনূস সরকার। এরপরেই বাংলাদেশকে পাল্টা বার্তা দেয় ভারত। আভ্যন্তরীণ সব ইস্যুতে ভারতকে যাতে না জড়ানো হয় তা স্পষ্ট করে দেইওয়া হয়।

PM Modi US visit: ফান্ড বন্ধ করেছে আমেরিকা

সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা নিয়ে মার্কিন নির্বাচনের আগেই বাংলাদেশকে সতর্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পরেই সমস্ত ফান্ড বন্ধের নির্দেশ দেন। সেই মতো বাংলাদেশে সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা আমেরিকা সাহায্য করে। এছাড়াও স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে মার্কিন সাহায্য পায় বাংলাদেশ। কিন্তু ট্রাম্পের নির্দেশে সব বিন্ধ। যা প্রবল চাপে রেখেছে ইউনূস সরকারকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+