Blast At Iran: প্রবল বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, একী কাণ্ড তেহরানে
Blast At Iran: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ইরানের একটি বন্দর। শনিবারের ওই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৫০০ জন। ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর। তবে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় বহু মানুষের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
শাহিদ রাজাই (Shahid Rajaei port) বন্দরের ঠিক বাইরেই এই বিস্ফোরণ (Blast At Iran) হয়। তাৎপর্যপূর্ণ ভাবে এই বন্দরের কাছেই আছে একটি বড় কনটেনার শিপমে্নট ফ্যাসিলিটি (facility for container shipment)। কেন ভয়াবহ এই বিস্ফোরণ ঘ|টল তা এখনও স্পষ্ট নয়। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল অনেক দূর থেকে এর আওয়াজ শোনা যায়। এমনকী মৃদু কম্পন অনুভূত হয় বলেও দাবি করছেন কেউ কেউ।

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্ভবত রাসায়ানিক কোনও বিক্রিয়া ঘটেই ভয়াবহ এই বিস্ফোরণ ঘটতে পারে। যেখানে ওই বিস্ফোরণ ঘটেছে সেখানে প্রচুর রাসায়ানিক রাখা ছিল বলেও অনুমান। যদিও প্রশাসনের তরফে এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে স্থানীয় প্রশাসন। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। নাশকতা নাকি সাধারণ দুর্ঘটনা তাও খতিয়ে দেখা যাচ্ছে।
Blast At Iran: ভাইরাল ভিডিও-
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভয়াবহ সেই বিস্ফোরণের একটি ভিডিও (Blast At Iran) সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। আবার কোনও কোনও ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক বহুতলের কাচ ভেঙে পড়ছে। আতঙ্কে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ। ইরানের বুকে ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই তা ঘ|টে থাকে। তবে এবার তেমন কিছু ঘটেনি বলেই উল্লেখ করছে সে দেশের সংবাদমাধ্যম। সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ওই এলাকা দ্রুত খালি করার কাজ চলছে। একই সঙ্গে চলছে উদ্ধারকাজও।
ওই আধিকারিক জানিয়েছেন, শাহিদ রাজাই (Shahid Rajaei port) বন্দরে রাখা একটি কন্টেনার থেকে ভয়াব এই বিস্ফোরণের সূত্রপাত। অন্যদিকে আরও জানা যাচ্ছে, ভয়াবহ এই বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। চারপাশ জুড়ে শুধুই আতঙ্কের ছবি সে দেশে। বলে রাখা প্রয়োজন, রাজধানী তেহরান থেকে এই বন্দর ১ হাজার ৫০ কিমি দূরে অবস্থিত। তাৎপর্যপূর্ণ এই বন্দরকে ব্যবহার করে ২০ শতাংশ তেলের বাণিজ্য হয় ইরান থেকে।












Click it and Unblock the Notifications