বাংলাদেশে নিশানায় হিন্দু শিক্ষক-অধ্যক্ষরা, জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, সরব তসলিমা
শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রায় একমাস হতে চললো। তবুও প্রতিবেশী বাংলাদেশে অশান্তি বিরামহীন। হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানকার হিন্দু শিক্ষক-অধ্যাপক ও সরকারি কর্মীদের জোর করে পদত্যাগের বাধ্য করা হচ্ছে। ফলে সংখ্যালঘু হিন্দুরা সেখানে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছেন।
গত পাঁচ অগাস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁদের সম্পত্তি লুটের সঙ্গে এখনও পর্যন্ত অন্তত ৫০ জন হিন্দু শিক্ষক-অধ্যাপককে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। সব মিলিয়ে জোর করে সরকারি চাকরি থেকে পদত্যাগের সংখ্যাটা এর থেকে অনেকটাই বেশি।

ইতিমধ্যে যাঁরা পদত্যাগে বাধ্য হয়েছেন, তাঁদের মধ্যে বরিশালের বাকেরগঞ্জের সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লারানি হালদারের ঘটনাটি অন্যতম। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৯ অগাস্ট ছাত্র ও বহিরাগতদের চাপে তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়।
In Bangladesh,teachers are forced to resign.Journos, ministers,officials of the former govt are getting killed, harassed,imprisoned. GenZ burned down industries of Ahmadi Muslims.Mazars & dargahs of Sufi Muslims are demolished by Islamic terrorists. Yunus says nothing against it.
— taslima nasreen (@taslimanasreen) September 1, 2024
প্রকাশিত খবর অনুযায়ী, তাঁকে ঘণ্টার পর ঘণ্টা ভয় দেখানো হয়। তারপর শুক্লারানি হালদার একটি খালি কাগজে লিখতে বাধ্য হন, তিনি পদত্যাগ করছেন। এছাড়া সেই সময় তাঁর সামনে আর কোনও উপায় ছিল না।
তবে অগাস্টেই আরও এই ধরনের ঘটনা ঘটেছে। গত ১৮ অগাস্ট আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় এবং কলেজের প্রায় ৫০ জন চাত্রছাত্রী অধ্যক্ষ গীতাঞ্জলি বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক গৌতমচন্দ্র পাল এবং শারীর শিক্ষার শিক্ষক শাহনাজা আক্তারকে পদত্যাগে বাধ্য করে। গীতাঞ্জলি বড়ুয়া সেই সময় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তাঁরা কখনই পদত্যাগ করতে চাননি। তবে ১৮ অগাস্ট সকালে অফিসে হামলা চালিযে অপমান করা হয়, তারপরেই তাঁরা পদত্যাগ করেন।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু শিক্ষাবিদদের মধ্যে ভয় এবং অসহায়ত্বের অনুভূতি স্পষ্ট। আরও এক শিক্ষাবিদ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গর্ভমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় মুখার্জি সংবাদ মাধ্যমকে বলেছেন, তাঁকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এইসব ঘটনার নিন্দা করেছে। বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এইসব ঘটনা নিয়ে বর্তমানের মহম্মদ ইউনুস সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, আগেকার সরকারের মন্ত্রী, আধিকারিকদের হয়রানি ও কারারুদ্ধ করা হচ্ছে। কাউকে কাউকে খুন করা হয়েছে। ইসলামি সন্ত্রাসবাদীরা সুফি মুসলিমদের মাজার ও দরগা গুড়িয়ে দিয়েছে। তবে এসবের বিরুদ্ধে তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুস কিছুই বলছেন না।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications