হাতে লাল সুতো বাঁধাই কাল! 'Raw'-এর সঙ্গে যোগের অভিযোগ, ফের বাংলাদেশে হিন্দু রিকশা চালকের উপর হামলা করল জনতা
আবারও নতুন করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠে এসেছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় এক রিকশাচালক গণপিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত শুক্রবার ঝিনাইদহ শহরে গোবিন্দ বিশ্বাস নামে এক রিকশাচালককে মারধর করা হয়। অভিযোগ, তিনি হাতে লাল রঙের সুতো বেঁধেছিলেন। তা দেখেই কয়েকজনের সন্দেহ হয়। এরপরই গুজব ছড়ানো হয় যে তিনি একজন ভারতের গোয়েন্দা সংস্থা 'RAW (Research and Analysis Wing)-এর সঙ্গে যুক্ত। এই গুজব ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে।
Gobinda Biswas—a rickshaw puller. A red thread on his wrist was enough for extremists to brand him an “RAW agent.” He kept saying he was just a rickshaw puller, but no one listened.
— Sahidul Hasan Khokon (@SahidulKhokonbd) December 20, 2025
The young man from Jhenaidah was brutally assaulted and left critically injured—his survival… pic.twitter.com/9qvDNgl7FA
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, জেলা পুরসভার কাছেই গোবিন্দ বিশ্বাসকে মারধর করা হয়। খবর পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে যে, বেধড়ক মারের কারণে তাঁর গলা এবং বুকে আঘাত লেগেছে।
এই ঘটনার কয়েকটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গোবিন্দ বিশ্বাস কাঁদতে কাঁদতে বলছেন, তিনি একজন সাধারণ রিকশাচালক ও কোনও অপরাধের সঙ্গে তিনি যুক্ত নন। অন্য একটি ভিডিওতে তাঁর মোবাইল ফোন ঘিরে নানারকমের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে যে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঝিনাইদহ থানার পুলিশ জানিয়েছে যে, গোবিন্দ বিশ্বাসকে আপাতত আটক রাখা হয়েছে। তিনি আগে ভারতে ছিলেন কি না, সহ সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার কারণে আবারও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দীপু চন্দ্র দাস খুনের পর থেকেই বিভিন্ন এলাকায় উত্তেজনা, হামলা এবং ভাঙচুরের অভিযোগ সামনে এসেই চলেছে।
এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রকও উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যে, বাংলাদেশের কাছে দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় জড়িতদের খুব তাড়াতাড়ি শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও জোরদার ভাবে দেখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করেছিল উত্তেজিত জনতা। নিহতের নাম দীপু চন্দ্র দাস, বয়স ৩০। অভিযোগ উঠেছিল যে, তিনি ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। মৃত্যুর পর তাঁর দেহটিকে আগুন লাগানো হয় বলেও খবর।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications