বড় খেলা খেলে দিল বাংলাদেশ, চিন্ময় কৃষ্ণের পক্ষেই দাঁড়াল না কোনও আইনজীবী! আরও এক মাস কারাগারেই সন্ন্যাসী
Bangladesh-Hindu leader Chinmay Prabhu: জামিন মামলার শুনানিই হল না বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর! আজ মঙ্গলবার ভারত সহ গোটা দেশ তাঁর জামিনের দিকে তাকিয়ে ছিল। কিন্তু তার আগেই বড় খেলা খেল দিল বাংলাদেশে।
পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন মামলার শুনানি। সন্ন্যাসীর পক্ষে এদিন কোনও আইনজীবী দাঁড়াননি। ফলে আগামী ২ জানুয়ারি আবার শুনানির দিন ধার্য করা হয়েছে। ফলে আরও একমা চটগ্রামের কারাগারেই কাটাতে হবে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে (Bangladesh-Hindu leader Chinmay Prabhu) ।

আর এহেন নির্দেশ সামনে আসতেই নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে। রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফে। ফলে নতুন করে অশান্তির আশঙ্কা ওপার বাংলাজুড়ে। যদিও আদালতের বাইরে এদিন বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। যে কোনও অশান্তির আশঙ্কায় দেশের একাধিক জায়গায় বিশাল বাহিনী মোতায়েন রয়েছে।
তবে এদিন নিরাপত্তার কারণে চিন্ময় দাশকে আদালতে হাজিরা করানো হয়নি। তাঁকে আপাতত চট্টগ্রাম জেলেই রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, এদিন দুপুর দুটোর সময় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন মামলার শুনানি ছিল। কিন্তু সকাল ৯টার সময় এই সংক্রান্ত মামলার শুনানি হয়ে যায়।
তাৎপর্যপূর্ণ ভাবে সন্ন্যাসীর পক্ষে কোন আইনজীবী আজ জামিন শুনানীতে আসেনি। সরকাররের তরফে এই সংক্রান্ত মামলায় সময়ের জন্য আবেদন করা হয়। অন্যদিকে উপস্থিত অন্যান্য আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। এরপরেই আদালত এই সংক্রান্ত মামলার শুনানি ২ রা জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়।
স্থানীয় মানুষের দাবি, এদিন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পক্ষে কোনও আইনজীবী না দাঁড়ানোর পিছনে রয়েছে বড় খেলা। গত কয়েকদিনে এক আইনজীবীর খুনের মামলায় একাধিক হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এমনকি সন্নাসীর পক্ষে যাদের সওয়ালে দাঁড়ানোর কথা ছিল তাঁদের বিরুদ্ধেও মিথ্যা মামলা করা হচ্ছে। এমনকি গত কয়েকদিনে একাধিক আইনজীবীর উপর মামলা হয়েছে।
এখানেই শেষ নয়, এদিন বহু সংখ্যালঘু আইনজীবীকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের। তাঁদের কথায়, দেশজুড়ে আক্রান্ত সংখ্যালঘুরা, কিন্তু নোংরা খেলায় মেতে রয়েছে নোবেলজয়ী (Bangladesh-Hindu leader Chinmay Prabhu)।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications