Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Israel Lebanon Conflict Row: হিজবুলের শীর্ষ কমান্ডারকে খতম করল ইজরায়েল, লেবাননে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে

Israel Lebanon Conflict Row: লেবাননে হিজবুলের উপর হামলায় বড় সাফল্য ইজরায়েলের। এয়ার স্ট্রাইকে (Israeli Airstrike Kill) শীর্ষ হিজবুল কমান্ডারকে (Hezbollah Commander) খতম করল সে দেশের বাহিনী। মৃত ওই জঙ্গিরনাম ইব্রাহিম মহাম্মদ কুবাইশি (Ibrahim Qubaisi) বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে হিজবুলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।

তবে আইডিএফের দাবি, বেইরুটে এয়ারস্ট্রাইকে ইব্রাহিমকে খতম করা হয়েছে। গত কয়েক ধরে ইজরায়েল এবং লেবাননের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই ইরান সীমান্তের বাসিন্দাদের সতর্ক করেছে লেবানন সরকার। তাঁদের অবিলম্বে এলাকা খালি করার অনুরোধ জানানো হয়েছে (Israel Lebanon Conflict Row) ।

Israel Lebanon Conflict Row

ইরানের সাহায্য নিয়ে লেবাননে একাধিক বাড়িতে ঘাঁটি তৈরি করেছে হিজবুল জঙ্গিরা। লাগাতার সেই সমস্ত হিজবুল জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামালা চালাচ্ছে ইজরায়েলের এয়ারফোর্স। এই হামলায় এখনও পর্যন্ত ৫৫৮ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে। কয়েকশ মানুষ আহত। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় লেবাননের তরফে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মীর ম্ররতু হয়েছে। অ্যাম্বুলেন্সের উপর হামলা চালানো হয়েছে বলেও দাবি।

এর মধ্যেই লেবাননের দুই নিরাপত্তা সূত্রকে কোট করে সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, বেইরুটের দক্ষিণে ইজরায়েল লাগাতার বিমান হামলা চালায়। আর তাতেই হিজবুলের কমান্ডার ইব্রাহিম মহাম্মদ কুবাইশি সহ ছয়জন নিহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই ইজরায়েলে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। বাড়তি নিরাপ্ততার ব্যবস্থা করা হয়েছে।

ইজরায়েলকে জবাব দিচ্ছে হিজবুলও। জানা যাচ্ছে, ইজরায়েলকে নিশানা করে অন্তত ২০০ টি রকেট হামলা চালিয়েছে জঙ্গিরা। ইজরায়েলের উত্তর সীমান্তে তারা রকেট হামলা চালাচ্ছে। উত্তর ইজরায়েলের হাইফা, আফুলা, নাজারেথে রকেট বর্ষণ করে চলেছে হিজবুল জঙ্গিরা। ইরান মিসাইল দিয়ে তাদের সাহায্য করছে বলে জানা গিয়েছে। তবে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধাক্কা লেগে সেগুলি ধ্বংস হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+