গত ২৫ বছরের সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি হিরোশিমা পরমাণু বিস্ফোরণের তাপমাত্রাকে ছুঁয়েছে!
গত ২৫ বছরের সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি হিরোশিমা পরমাণু বিস্ফোরণের তাপমাত্রাকে ছুঁলো !
অস্ট্রেলিয়ার দাবানল, আমাজনের জঙ্গলে আগুন বা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান তাপমাত্রার জেরে একাধিক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে বিশ্ববাসী। এরমাঝেই ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪জন বিজ্ঞানীদের একটি গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। তারা সতর্কবাণী দিয়েছেন, বিশ্বব্যাপী সমুদ্রের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে গত দশ বছরে।

২০১৯ সালে সমুদ্রের তাপমাত্রা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যায়
এমনকি গতবছর অর্থাৎ ২০১৯ সালে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ১৯৮০ থেকে ২০১০ এই সময়কালে প্রায় ০.০৭৫ ডিগ্রি সেলসিয়াসের ও বেশি ছিল।
চিনের অ্যাকাডেমি অব সায়েন্সের ‘ইন্সটিটিউট অব অ্যটমোস্ফিয়ারিক ফিজিক্স' পেপারের প্রধান লেখক এবং সহযোগী অধ্যাপক চেং লিজিং এই প্রসঙ্গে জানিয়েছেন, এই তাপমাত্রা হিরোশিমা পরমাণু বিস্ফোরণের সমান।

বিশ্ব-উষ্ণায়নের প্রভাবে বাড়ছে সমুদ্রের উষ্ণতা
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস ইউনিভার্সিটির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহ-লেখক এবং অধ্যাপক জন আব্রাহাম এই প্রসঙ্গে বলেন, যদি বিশ্ব-উষ্ণায়নের পরিমাপ করতে হয় তবে সর্বাগ্রে সমুদ্রের উষ্ণতা পরিমাপ করা উচিৎ। মনুষ্যসৃষ্ট যেসমস্ত কারণে উষ্ণতা বৃদ্ধি পায় সেগুলি নিয়ন্ত্রণ করলেও বায়ুমণ্ডল ও স্থলভাগ উপকৃত হবে। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির সাথে সরাসরি যোগ আছে জলবায়ু পরিবর্তনের।
তাই বর্তমানে বিশ্ব-উষ্ণায়নের একটি বড় নজির হিসেবে সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধিকে দেখছেন বিজ্ঞানীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তাপমাত্রা শোষক গ্যাসের ব্যবহার শুরু হতে পারে
ক্রমে উষ্ণতা এই হারে বাড়তে থাকলে খুব শীঘ্রই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারে গোটা বিশ্ব।এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাপমাত্রা শোষক গ্যাস নির্গত করা ছাড়া আর কোনও কার্যকর পন্থা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

তাপমাত্রা বেড়েছে প্রায় সাড়ে চার গুন
১৯৫৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে যে তাপমাত্রা ছিল তার থেকে ১৯৮৭ থেকে ২০১৯ সালের মধ্যে তাপমাত্রা সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে।
চেং বলেছেন, যদি বিশ্ব পরিবেশের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দাঁড়িয়েও যায়, তা হলেও সমুদ্রের তাপমাত্রা বাড়তেই থাকবে। সুতরাং প্রশমন ও অভিযোজন দুই দরকার। ১৯৭০ সাল থেকে বিশ্ব উষ্ণায়ণের ৯৭% তাপমাত্রাই বেড়েছে সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধির কারণে। মাত্র ৪% বা তারও কম তাপমাত্রা স্থলভাগ ও বায়ুমণ্ডল ঘটিত উষ্ণতা বৃদ্ধির কারণে প্রশমিত হয়েছে।












Click it and Unblock the Notifications