Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pakistan: জঙ্গি মদতের প্রমাণ, ভোটে লড়ছেন মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলে

এখনও সেই রক্তাক্ত স্মৃতি ভুলতে পারেনি ভারত। মুম্বই হামলার কথা আজও টাটকা। সেই মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে পাকিস্তান যে বরাবরই সুরক্ষা দিয়ে রেখেছে এমন অভিযোগ নতুন নয়। সেটা আবার প্রমাণিত হল। হাফিজ সইদের ছেলে নাকি পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

জঙ্গিসংগঠন লস্কর-ই-তৈবার মাথা হাফিজ সইদ। মুম্বই হামলার পুরো পরিকল্পনাই ছিল তাঁর। পাকিস্তান সরকারের কােছ একাধিকবার তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছে ভারত। এমনকী তাঁর বিরুদ্ধে ভারতে নাশকতা চালানোর প্রমাণও দিয়েছে ভারত। কিন্তু পাক সরকার কোনও ভাবেই হাফিজ সইদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি। উল্টে তাকে সুরক্ষা দিয়েছে।

Hafiz Talha Saeed

এদিকে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছে তারই ছেলে তলহা সইদ। পাকিস্তান মার্কজ মুসলিম লিগ নামে রাজনৈতিক দলের প্রার্থী হয়ে লাহোর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। পাক জঙ্গিসংগঠন লস্কর-ই-তৈবা রয়েছে এই নতুন রাজনৈতিক দলের নেপথ্যে। পকিস্তােনর পাঞ্জাব প্রদেশ থেকে একাধিক প্রার্থী দিচ্ছে এই দলটি।

জানা গিয়েছে পিওকে একাধিক জায়গায় সক্রিয় ভাবে সংগঠন চালান হাফিজ সইদের ছেলে। রাষ্ট্রপুঞ্জ হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করলেও পাকিস্তানে কিন্তু সুরক্ষা পেয়ে যাচ্ছেন এই জঙ্গি নেতা। কাজেই স্পষ্ট হয়ে গিয়েছে পাকিস্তানে সাধারণ নির্বাচনে জঙ্গিদের সক্রিয় ভূমিকা তাকবে তাতে কোনও সন্দেহ নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+