Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিপাকে ভারতীয়রা! পিছিয়ে গেল এইচ১বি ভিসার ইন্টারভিউয়ের তারিখ, কী জানাল মার্কিন দূতাবাস?

এইচ-১বি ভিসা দেওয়ার আগে মার্কিন বিদেশ দফতর আরও কঠোর যাচাই ব্যবস্থা চালু করতে চলেছে। সেই নতুন নিয়ম কার্যকর করার জন্য প্রস্তুতির অংশ হিসেবে ভারতে এইচ-১বি ভিসার ইন্টারভিউয়ের নির্ধারিত তারিখটিও পিছিয়ে দেওয়া হয়েছে। দেশে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে যে, ডিসেম্বরে যাঁদের সাক্ষাৎকার হওয়ার কথা ছিল, তাঁদের সাক্ষাৎকার আগামী বছরের মার্চ মাসে হবে। হঠাৎ দিনক্ষণ বদলে যাওয়ায় অনেক ভারতীয় নাগরিক সমস্যায় পড়েছেন।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে নয়াদিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে যে, যাঁদের সাক্ষাৎকারের তারিখ বদলানো হয়েছে তাঁদের পাশে 'মিশন ইন্ডিয়া' থাকবে। নতুন তারিখ সংক্রান্ত যে কোনও বিষয়ে প্রশ্ন বা সংশয় থাকলে তা দূতাবাস দেখবে। তবে দূতাবাস স্পষ্ট করে দিয়েছে যে, পুনরায় নির্ধারিত তারিখ জানার পরেও যদি কেউ পুরনো দিনে কনস্যুলেটে উপস্থিত হন, তাহলে সেই ব্যক্তিকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।

এক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে যাঁদের সাক্ষাৎকার হওয়ার কথা ছিল, তাঁদের অ্যাপয়েন্টমেন্টগুলিই মূলত মার্চে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কত জনের তারিখ বদলানো হয়েছে, তা এখনও জানা যায়নি। এক আইনজীবীর মতে, আবেদনকারীদের সমাজমাধ্যমের প্রোফাইলগুলি ভালো করে যাচাই করার জন্যেই অতিরিক্ত সময় নিচ্ছে মার্কিন বিদেশ দফতর।

এইচ-১বি হল একটি অ-অভিবাসী ভিসা। যার সাহায্যে বিদেশি পেশাদাররা সাময়িকভাবে আমেরিকায় কাজ করতে পারেন। ভারত থেকেও অনেকেই এই ভিসায় প্রতিবছর আমেরিকায় যান। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, বায়োডেটা, লিঙ্কডইন প্রোফাইল সবকিছু আরও ভালোকরে খুঁটিয়ে দেখা হবে। আবেদনকারীর পরিবারের মধ্যে কেউ ভুল তথ্য ছড়ানো অথবা তথ্য বিকৃতির সঙ্গে জড়িত কিনা, সেটাও যাচাই করে দেখা হবে। এমনকি কেউ অন্যের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিলে তাতেও ভিসার আবেদন বাতিল হয়ে যেতে পারে।

মার্কিন দফতর আরও জানিয়েছে যে, আবেদনকারীদের সমাজমাধ্যমের তথ্য 'পাবলিক' করে রাখতে হবে। লুকিয়ে রাখা যাবে না। তাঁদের অনলাইন কার্যকলাপ দেখা হবে। সমস্ত যাচাইয়ের পরেই আবেদনকারীদের ভিসা দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+