ফের আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পাকিস্তানের মাটি, ছিন্নভিন্ন ৩ জওয়ান! হাত রয়েছে তালিবানের?

ফের আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পাকিস্তানের মাটি, ছিন্নভিন্ন ৩ জওয়ান! হাত রয়েছে তালিবানের?

একদিকে যখন তালিবানি হানায় বিধ্বস্ত আফগানিস্তান, তখন আত্মঘাতী হানায় ফের কেঁপে উঠল পাকিস্তানের মাটি।আফগানিস্তানের লাগোয়া পাকিস্তানের বালুচিস্তান সীমান্ত এলাকায় একটি সেনাচৌকিতে আত্মঘাতী হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় মৃত্যু হল কমপক্ষে তিন আধা-সামরিক বাহিনীর জওয়ানের। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ইতিমধ্যেই এই হামলার দা. স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

ফের আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পাকিস্তানের মাটি, ছিন্নভিন্ন ৩ জওয়ান! হাত রয়েছে তালিবানের?

এদিন পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে কোয়েটা-মাস্তুং রোডে মিয়া ঘুন্ডি এলাকায় আচমকাই এই হামলা চালাতে দেখা যায় আত্মঘাতী জঙ্গিদের। আইইডি-সহ মোটরসাইকেলটি নিয়ে ওই জঙ্গি চেকপোস্টে থাকা পাক নিরাপত্তা সংস্থার একটি গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনা সামনে আসার পরেই অনেকেই পুলওয়ামা হামলার কথাও মনে করেছে। কার্যত একই কায়দায় কাশ্মীরি সেনা ঘাঁটিতে কয়েক বছর আগে হামলা চালাতে দেখা যায় পাক মদতপুষ্ট জঙ্গিদের।

এই ঘটনা প্রসঙ্গে রবিবার কোয়েট্টা পুলিশের ইনস্পেক্টর জেনারেল আজহার আক্রম জানিয়েছেন ফ্রন্টিয়ার কনস্টেবুলারির (এফসি) কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে একটা বাইক। আর তারপরেই তীব্র বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পাক ফ্রন্টিয়ার কনস্টেবুলারি গার্ডের তিন সদস্যের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে ওই এলাকায় পাক জওয়ানদের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে।

সূত্রের খবর, ওই বাইকে কমপক্ষে ছ'কেজি বিস্ফোরক ঠাসা ছিল। এদিকে দীর্ঘদিন ধরেই দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালোচিস্তানের কয়েকটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তানও সেরেকমই একটি গোষ্ঠী। ইতিমধ্যেই এই হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক মহলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+