৬৭ বছর বয়সে সারোগেট মা হলেন এক মহিলা, জন্ম দিলেন নিজের মেয়েরই সন্তানের
৬৭ বছর বয়সে গ্রিসের এক মহিলা সারোগেসির মাধ্যমে মা হলেন। এবং সবচেয়ে আশ্চর্যের, তিনি গর্ভে ধারণ করলেন নিজেরই মেয়ের সন্তানকে। এমন ঘটনা সারা বিশ্বে আগে কোনওদিন ঘটেনি বলেই জানা গিয়েছে।
আথেন্স, ২৪ ডিসেম্বর : ৬৭ বছর বয়সে গ্রিসের এক মহিলা সারোগেসির মাধ্যমে মা হলেন। এবং সবচেয়ে আশ্চর্যের, তিনি গর্ভে ধারণ করলেন নিজেরই মেয়ের সন্তানকে। এমন ঘটনা সারা বিশ্বে আগে কোনওদিন ঘটেনি বলেই জানা গিয়েছে।
গ্রিসের সংবাদমাধ্যম অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্য গ্রিসের লারিসা গ্রামে। মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম হয়েছে। বৃদ্ধা আনাস্টাসিয়া ওন্তৌ সাড়ে ৭ মাসের গর্ভধারণ করেছেন। ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তানের ওজন হয়েছে ১.২ কিলোগ্রাম।

মেয়ে কনস্ট্য়ান্টিনা সম্পর্কে আনাস্টাসিয়া জানিয়েছেন, মেয়ের গর্ভধারণের সমস্যা ছিল। সাতবার চেষ্টা করেও গর্ভধারণ করতে পারেনি। মেয়ে হতাশ হয়ে পড়েছিল। তাই আমিই গর্ভধারণের সিদ্ধান্ত নিই।
জানা গিয়েছে, এত বেশি বয়সে সারোগেসি করার রেকর্ড আর নেই। একইসঙ্গে তিনি আবার দিদিমাও হয়েছেন। মায়ের এমন সাহস দেখে মেয়ে কনস্ট্যান্টিনা (৪৩) জানান, মায়ের এই প্রস্তাব শুনে তিনি আকাশ থেকে পড়েছিলেন। তবে শেষপর্যন্ত সকলের মত নিয়েই গর্ভধারণ করেছেন আনাস্টাসিয়া। এবং মেয়ের কোলে সন্তান তুলে দিয়ে হাসি ফুটিয়েছেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications