Global Warming: পৃথিবী রেকর্ড উষ্ণ ছিল গত সপ্তাহে! রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে চাঞ্চল্য
পৃথিবী রেকর্ড উষ্ণ ছিল গত সপ্তাহে! রাষ্ট্রসঙ্ঘের এমনই চাঞ্চল্য রিপোর্ট সামনে এনেছে। বিগত এক বছরের মধ্যে স্পেনে খরার সাক্ষী থেকেছে বিশ্ব, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গিয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। তারপর বর্তমান আবহাওয়া নিয়ে যে রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসঙ্ঘ, তা যথেষ্ট উদ্বেগের।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসের শুরুর সপ্তাহটি ছিল এই গ্রহের জন্য রেকর্ড উষ্ণ। বিশ্ব আবহাওয়া সংস্থার সোমবারের প্রাথমিক পর্যবেক্ষণ অনুসারে, গত সপ্তাহে বেশ কয়েকটি দিন বিশ্বব্যাপী তাপমাত্রার রেকর্ড ছিল স্বাভাবিকের থেকে অনেক উপরে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই রাষ্ট্রসঙ্ঘ গত সপ্তাহকে উষ্ণতম সপ্তাহ বলে দাবি করেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, "বাস্তুতন্ত্র এবং পরিবেশের উপর বিধ্বংসী প্রভাব ফেলেছে বিশ্ব উষ্ণায়ন। স্থল এবং মহাসাগর উভয় ক্ষেত্রেই তাপমাত্রা প্রতিদিনই রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে। এল নিনোর ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। এই প্রভাবগুলি ২০২৪ সাল পর্যন্ত প্রসারিত হবে বলে জনিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থার পরিচালক ক্রিস্টোফার হিউইট।
তিনি জানান, এটি আমাদের গ্রহের জন্য উদ্বেগজনক। ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা কোপার্নিকাস জানিয়েছে, তার ডেটাও দেখাচ্ছে, ১৯৪০ সালে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হওয়ার পর গত সপ্তাহটি সবথেকে উষ্ণ গিয়েছে।

সম্প্রতি পৃথিবীতে গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে উষ্ণায়ন। রাষ্ট্রসঙ্ঘও তা নিয়ে উদ্বেগের বার্তা দিয়েছে। গোটা বিশ্বই তাপপ্রবাহে দগ্ধ হচ্ছে। এই অবস্থায় জলবায়ু পরিবর্তনেকর প্রভাব যেমন রয়েছে, তেমনই বিশ্ব উষ্ণায়নও দায়ী। আর এ বছর তার সঙ্গে এল নিনো মিলে গিয়ে পৃথিবীকে ৮০ বছরের মধ্যে সবথেকে উষ্ণ করে তুলেছে।












Click it and Unblock the Notifications