Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G7 Summit: পোপ ফান্সিসকে ভারতে আসার আমন্ত্রণ মোদীর! জি-৭ সম্মেলনে দিলেন 'ঐতিহাসিক' ভাষণও

G7 Summit: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এরপরেই জি-৭ শীর্ষ সম্মেলনে (G7 Summit) যোগ দিতে ইতালি উড়ে গিয়েছেন। শুক্রবারই সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে 'নমস্তে' জানিয়ে স্বাগত জানান জর্জিয়া। পাল্টা নমস্কার জানান প্রধানমন্ত্রীও। ইতিমধ্যে 'সৌজন্যমূলক' সেই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অন্যদিকে জি-৭ শীর্ষ সম্মেলনে এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। যেখানে আটিফিশিয়াল এন্টিলিজেন্স সহ একাধিক বিষয় আলোচনায় উঠে এসেছে। তবে এদিন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেন।

G7 Summit

এমনকি তাঁকে জড়িয়ে ধরতেও দেখা যায়। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের (Pope Francis) শারীরিক খোঁজ নেন। এমনকি ভারতে আসারও আমন্ত্রণ জানান। শুধু তাই নয়, উন্নত বিশ্বের কল্যাণে যেভাবে পোল নিজেকে নিয়োজিত রেখেছেন এদিন সেই প্রশংসাও শোনা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে।

G7 Summit: জি-৭ এ বক্তব্য রাখলেন পোপ

পোপ ফ্রান্সিস (Pope Francis) প্রথম পোপ যিনি সাতটি দেশের 'জি-৭' গ্রুপে (G7 Summit) ভাষণ দিলেন। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পোন্নত দেশগুলোর নেতাদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সম্ভাবনা ও বিপদের কথা তুলে ধরেন। পাশাপাশি এআই'য়ের উন্নতির পাশাপাশি মানুষের মর্যাদা যাতে অক্ষুন্ন থাকে সেই কথাও এদিন তুলে ধরেন পোপ।

শুধু তাই নয়, তাঁর কথায় এআইকে মানব-কেন্দ্রিক করার ক্ষেত্রে বিশ্বের রাজনীতিবিদদের অবশ্যই অগ্রণী ভূমিকা নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেশিন নয়, মানুষই শেষ কথা। তাও এদিন জি-৭ নেতাদের সামনে মনে করিয়ে দেন ফ্রান্সিস। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব কিছু যদি মেশিনের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে মানবতাকে একটি আশাহীন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+