Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্থনৈতিক সংকটে পাকিস্তানে জ্বালানির দামে আরও ছেঁকা! ইসলামাবাদে বন্ধ চিনা কনস্যুলেটের অফিস

পাকিস্তানের জিনিসপত্রের অগ্নিমূল্য। সেখানে ফের একবার জ্বালানির দাম বৃদ্ধির সম্বাবনা। এই দাম বৃদ্ধি হলে তা ভারতের দামের প্রায় তিনগুণের কাছাকাছি চলে যাবে।

মঙ্গলবার আমরা দেখেছি প্রতিবেশী পাকিস্তানে কীভাবে মুরগির মাংসের দাম ৮০০ টাকা ছুঁই-ছুঁই। এখনও পর্যন্ত সব থেকে খারাপ আর্থিক সংকটের মুখে পাকিস্তান। সেই পরিস্থিতিতে নাগরিকদের গায়ে লাগতে পারে জ্বালানির ছেঁকা। সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি থেকে সেখানে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বাড়তে চলেছে ৩২ টাকা।

ফের জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনা

ফের জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনা

পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলিতে ইঙ্গিত করা হয়েছে, পেট্রোলের দাম ১২.৮ শতাংশ বাড়তে চলেছে। যা পাকিস্তানের মূল্যে ৩২.০৭ টাকা। বর্তমানে পাকিস্তানে লিটার পিছু পেট্রোলের দাম ২৫০ টাকা লিটার। যা বেড়ে ২৮২ টাকা হতে চলেছে। অন্যদিকে ডিজেলের দাম ১২.৫ শতাংশ বা পাকিস্তানের মূল্যে ৩২.৮৪ টাকা বাড়তে চলেছে। যার ফলে এক লিটার ডিজেলের দাম সেখানে পৌঁছে যাবে ২৯৫.৬৪ টাকায়। এখানেই শেষ নয়, কেরোসিন তেলের দাম ১৪.৮ শতাংশ অর্থাৎ পাকিস্তানের মূল্যে ২৮.০৫ টাকা বাড়তে চলেছে। এই দাম বৃদ্ধির ফলে পাকিস্তানে পেট্রোলের দাম পৌঁছে যাবে লিটার পিছু ২১৭.৮৮ টাকায়।

কেন জ্বালানির মূল্যবৃদ্ধি

কেন জ্বালানির মূল্যবৃদ্ধি

গত বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের জ্বালানির দামে বৃদ্ধি হচ্ছে। টাকার মূল্যের হ্রাস পাওয়ার পাশাপাশি জ্বালানির আমদানিতে ব্যয়ও বাড়ছে দিনের পর দিন। বড় প্রভাব পড়েছে টাকার অবমূল্যায়নের জন্য। এর আগে পাকিস্তান সরকার ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু ৩৫ টাকা বাড়িয়েছিল।

আগেই দাম বৃদ্ধি হয়েছিল

আগেই দাম বৃদ্ধি হয়েছিল

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দামে ফের বৃদ্ধির সম্ভাবনা দেখা গিয়েছে। সেখানে আগেই পেট্রোলিয়াম পণ্য এবং লুব্রিক্যান্টের দাম বৃদ্ধি হয়েছে। এসবের দাম এখন ২৭২ টাকা। পরবর্তী ১৫ দিনের জন্য ফের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।

দুধ-মাংসের দামেও আকাশছোঁয়া বৃদ্ধি

দুধ-মাংসের দামেও আকাশছোঁয়া বৃদ্ধি

পাকিস্তানে শুরু জ্বালানির দামেই নয়, দুধ ও মাংসের দামেই আকাশছোঁয়া বৃদ্ধি হয়েছএ. বর্তমানে পাকিস্তানে এক লিটার দুধের দাম প্রতি লিটার ২১০ টাকা। এক কেজি মুরগির মাংসের দাম ৮০০ টাকা ছুঁই-ছুঁই। বোন লেস চিকেনের দাম পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১১০০ টাকায়।

ইসলামাবাদে বন্ধ চিনা কনস্যুলেটের অফিস

ইসলামাবাদে বন্ধ চিনা কনস্যুলেটের অফিস

প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হল চিনা কনস্যুলেটের অফিস। পাকিস্তানে চিনের নাগরিকদের নিরাপত্তা অবনতি হওয়ার কারণে প্রথমে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তারপরেও এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসলামাবাদের চিনা কনস্যুলার বিভাগটি ২০২৩-এর ১৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+