নয়া চমক! ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী কারা, দেখুন প্রথম ১০ জনের তালিকা
প্রতিবছরের মতো এবছরও ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা। সেই তালিকায় সকলকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে এক নম্বরে উঠে এলেন অ্যামাজন গ্রুপের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
প্রতিবছরের মতো এবছরও ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা। সেই তালিকায় সকলকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে এক নম্বরে উঠে এলেন অ্যামাজন গ্রুপের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আগের বছরে তিনি ছিলেন তৃতীয় স্থানে। এবছর মোট ৪০ বিলিয়ন মার্কিন ডলার আয় বাড়িয়ে তিনি উঠে এসেছেন প্রথম স্থানে। আর এতবছর পরে বিল গেটস নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকায় প্রথম দশে কারা রয়েছেন, দেখে নেওয়া যাক একনজরে।

ল্যারি এলিসন
ওরাক্যালের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন আগের বছরে ছিলেন সপ্তম স্থানে। এবছর নেমে দশম স্থানে চলে গিয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৮.৫ বিলিয়ন ডলার।

ডেভিড কোচ
কোচ ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট চার্লসের দাদা ডেভিড কোচ রয়েছেন তাঁর পরের স্থানে। তাঁরও মোট সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন ডলার।

চার্লস কোচ
চার্লস কোচ এবছরের ফোর্বসের ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। চাঁর মোট সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলার।

কার্লোস স্লিম এলু
কার্লোস স্লিম একজন মেক্সিকান ধনকুবের ব্যবসায়ী। তিনি এবছরের ফোর্বসের তালিকায় রয়েছেন সপ্তম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬৭.১ বিলিয়ন ডলার। আগের বছরে তিনি ছিলেন ষষ্ঠ স্থানে।

আমান্সিয়ো ওর্তেগা
জারা ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ওর্তেগা গতবছরের ফোর্বসের তালিকায় ছিলেন চার নম্বরে। এবছর দুই ধাপ নেমে গিয়েছে ছয় নম্বরে রয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন মার্কিন ডলার।

মার্ক জুকারবার্গ
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সবচেয়ে বিত্তশালীদের মধ্যে সবচেয়ে নবীন। মাত্র ৩৩ বছর বয়সে তিনি আগের বছরের মতোই ৫ নম্বরে রয়েছেন। তাঁর মোট সম্পদ ৭১ বিলিয়ন ডলার।

বার্নার্ড আর্নল্ট
বার্নার্ড আর্নল্ট এলভিএমএইচ সংস্থার কর্ণধার। ফরাসি এই শিল্পপতি ৭২ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে এবছর চতুর্থ স্থানে রয়েছেন।

ওয়ারেন বাফে
এবছর ওয়ারেন বাফে-ও একধাপ নেমে গিয়েছেন বিল গেটসের মতো। বিল ২-নামলে ৩-এ নেমেছেন বাফে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৪ বিলিয়ন মার্কিন ডলার।

বিল গেটস
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বহুদিন এই তালিকায় শীর্ষে ছিলেন। শেষপর্যন্ত তিনি দ্বিতীয় স্থানে চলে গেলেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার।

জেফ বেজোস
বিল গেটসকে ছাপিয়ে নতুন ইতিহাস তৈরি করে প্রথম স্থানে চলে এলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১১২ বিলিয়ন মার্কিন ডলার।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications