মসুলে দখলে চলছে ইরাকি বাহিনী ও আইএসের মধ্যে তুমুল লড়াই
আইএস জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে মসুল পুনরায় দখলের অভিযান শুরুর পর সবচেয়ে বড় সংঘর্ষ চলছে এখন শহরটির পশ্চিমে। শহরের সরকারি ভবনের কাছাকাছি পৌঁছে গেছে ইরাকি সৈন্য।
আইএস জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে মসুল পুনরায় দখলের অভিযান শুরুর পর সবচেয়ে বড় সংঘর্ষ এখন চলছে শহরটির পশ্চিম অংশে।
ইরাকি বাহিনীর একজন সামরিক কমান্ডার জানিয়েছেন, অভিযান শুরুর পর এখানেই তারা প্রচন্ডতম সংঘর্ষে জড়িয়ে পরেছে। ইরাকের এই শহরের প্রাচীন অংশের সরকারি ভবনগুলো থেকে তারা এখন মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান নিয়েছেন।
এ বছরের জানুয়ারিতে পশ্চিম মসুল আবারো দখল করে নেয় ইসলামিক স্টেট গোষ্ঠী।
দুই সপ্তাহ আগে আইএস জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে আবারো মসুল দখলের অভিযান শুরু করে ইরাকি সরকারি বাহিনী।
তাদের সহায়তায় যোগ দিয়েছে মার্কিন বিমান বাহিনীও। সাম্প্রতিক এই অভিযানে সবচেয়ে বড় প্রতিরোধের মুখোমুখি তারা এখন শহরটির পশ্চিম অংশে।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে ১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মসুল পুনরুদ্ধারের সংঘর্ষে অন্তত ৪৫ হাজার সাধারণ মানুষ শহরটি ছেড়ে চলে গেছে।
তাদের হিসেব অনুযায়ী গেল বছরের অক্টোবর থেকে অন্তত দুই লাখের বেশি অধিবাসী শহর ছেড়ে যায়।
শরণার্থী শিবির খুলে অধিবাসীদের আশ্রয় দেবার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দাতব্য সংস্থা।
কিন্তু সংঘর্ষের ব্যাপকতা বাড়ার সাথে সাথে পালিয়ে আসা অধিবাসীদের সংখ্যা যে হারে বাড়ছে তা সামলাতে সমস্যার মুখে দাতব্য সংস্থাগুলো।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications