Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Donald Trump: ট্রাম্পের উপর গুলি চালিয়েছিল প্রফেশনাল শ্যুটারই, এখনও হামলার কারণ সুনিশ্চিত করতে পারেনি FBI

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার নেপথ্যে থাকা যুবকের নাম প্রকাশ করল এফবিআই। থমাল ম্যাথু ক্রুক নামে ২০ বছরের যুবক পেশায় শ্যুটার। এবং পেনসিলভেনিয়ারই বাসিন্দা। রিপাবলিকান সমর্থক হিসেবেই তাঁর নাম নথিভুক্ত করা হয়েছে।

যদিও ঘটনার পরেই ক্রুককে গুলি করে হত্যা করে ট্রাম্পের সিক্রেট সার্ভিস। তবে ঠিক কি কারণে সে ট্রাম্পকে মারতে চেয়েছিল তা এখনও স্পষ্ট করে জানতে পারেননি তদন্তকারীরা। এই ঘটনায় ক্রুক মারা গিয়েছে এবং আহত হয়েছেন আরএ ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

donald trump

ট্রাম্পের সভা স্থল থেকে কিছুটা দূরে একটি বাড়ির ছাদে বন্দুক নিয়ে হামাগুড়ি দিয়ে শুয়ে ছিল টমাস। দূরে ছাদের উপরে কিছু নড়ছে দেখতে পেয়েও কেন পুলিশ সতর্ক হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাম্পের ডান গান ছুয়ে বেরিয়ে গিয়েছে গুলিটি। কান দিয়ে রক্ত বেরিয়ে পড়ছিল। কিছু একটা হয়েছে বুঝতে পেরেই ট্রাম্প ডায়াসের মধ্যেই বসে পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁর রক্ষীরা। তখনও কান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে।

ততক্ষণে শ্যুটারকে চিহ্নিত করে তাঁকে গুলি করে মেরেছে ফেলেছে ট্রাম্পের সিক্রেট এজেন্টরা। ট্রাম্পকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যান তাঁরা। এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ঘটনার তীব্র নিন্দা করেছেন।

গোটা বিশ্বের তাবর রাষ্ট্রনেতারা ট্রাম্পের উপরে হামলার তীব্র নিন্দা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। ট্রাম্পের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এবং দ্রুত তাঁর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

এদিকে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।তার কারণ অনুসন্ধানে গিয়েই একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। পেশায় শ্যুটার ম্যাথুকে কি সুপারি দেওয়া হয়েছিল ট্রাম্পকে মারার জন্য। নাকি সে নিজেই ট্রাম্পকে মারতে চাইছিল। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কোন কারণে ট্রাম্পের উপর গুলি চালানো হল তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এর নেপথ্যে আরও বড় কোনও গ্যাং রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+