এবারে ফ্রান্সেও বিজয় মালিয়ার কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
এবারে ফ্রান্সেও বিজয় মালিয়ার কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, মোট ১৬ লক্ষ ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ যা ভারতীয় মুদ্রার নিরিখে ১৪ কোটি টাকা। আর্থিক তছরূপের অপরাধেই মালিয়ার এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

একটি বিবৃতিতে ইডি জানিয়েছে, তাদের অনুরোধের ভিত্তিতে ফ্রান্সের ৩২ এভিনিউ, এফওসিএইচ-এ বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে ফরাসি কর্তৃপক্ষ৷ বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ইউরো অর্থাৎ প্রায় ১৪ কোটি টাকা। তদন্তে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ মাল্যর অ্যাকাউন্ট থেকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়।
১৯৮৩ সালে ২৮ বছর বয়সে ইউবি স্পিরিটসের চেয়ারম্যান হওয়া বিজয় মাল্য ২০০৫ সালে কিংফিশার এয়ারলাইনসের যাত্রা শুরু করেছিলেন। তবে, শুরুর সাত বছর পরেই তাঁকে লোকসানের কারণে বিমানের চলাচল বন্ধ করতে হয়েছিল। পাশাপাশি জমা হয়েছে হাজার হাজার কোটি টাকার ঋণ। সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য অনুসারে, মোট দায়বদ্ধতা প্রায় ৯ হাজার কোটি টাকা৷ ২০১৯ সালের জানুয়ারিতে তাঁকে আদালত পলাতক অর্থনৈতিক অপরাধী হিসেবে ঘোষণা করেছিল।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications