বাড়ছে মৃতের সংখ্যা, ইকুয়েডর সরকারের কাছে নেই পর্যাপ্ত কফিন, হাসপাতালে জমছে দেহের স্তুপ
বাড়ছে মৃতের সংখ্যা, ইকুয়েডর সরকারের কাছে নেই পর্যাপ্ত কফিন, হাসপাতালে জমছে দেহের স্তুপ
করোনা ভাইরাসের প্রকোপ এতটাই যে ইকুয়েডরের সরকার মৃতদেহ বহনের জন্য কফিন পর্যন্ত সরবরাহ করতে পারছে না। যে কারণে এই দেশের সরকার করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছে তাদের দেহ বিশাল এক রেফ্রিজারেটরে রাখার বন্দোবস্ত করেছে। কারণ দেশের গিয়াকিল শহরে শত শত মানুষ করোনায় মারা গিয়েছে, এই শহরেই সবচেয়ে বেশি করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। ইতিমধ্যেই শহরের মর্গ ও হাসপাতালগুলি সব ভর্তি হয়ে গিয়েছে।

প্রিয়জনদের সমাধিস্থ করতে যেতে পারছে না পরিবার
ল্যাটিন আমেরিকার মধ্যে এই ইকুয়েডরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১৮ জনের। কিন্তু দেশের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন যে আধিকারিকরা একদিনে একশোরও বেশি দেহ সংগ্রহ করে তবে এই সপ্তাহের চিত্রটা আরও বেশি, অধিকাংশ মৃতের পরিবারই কঠোর কোয়ারান্টাইনে রয়েছে বলে তাদের মৃতদেহ সমাধিস্থ করার রীতি থেকে দূরে রাখা হয়।

বড় বড় বাক্সে দেহগুলি রাখা
সরকারের পক্ষ থেকে তিনটে বাক্সের বন্দোবস্ত করা হয়েছে, প্রত্যেকটি ১২ মিটার করে (৪০ ফিট) লম্বা। গিয়াকিল শহরের মেয়র সিন্থিয়া ভিটেরি জানিয়েছেন, সরকারি হাসপাতালগুলিতে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে যতক্ষণ না সমাধিস্থল তৈরি হচ্ছে তাদের জন্য। ইতিমধ্যে বন্দর শহরের বেসরকারি সমাধিস্থানে ১৫০টি দেহ কবর দেওয়া হয়েছে।

বিরাট ফ্রিজে রাখা হচ্ছে মৃতদেহ
শনিবার গিয়াকিল টিওডোরা মালদোনাডো কার্বো হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সুরক্ষা গিয়ার পরে স্টোর রুম থেকে দেহগুলি বের করে তার থেকে প্লাস্টিক সরিয়ে, সেগুলিকে অন্য বাক্সে তোলার কাজ করছিলেন। শুক্রবার হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে, ‘এই মহামারিটি আমাদের হাসপাতালের পরিষেবার সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে।' হাসপাতালের পক্ষ থেকে রবিবার নিশ্চিত করে বলা হয় যে তারা করোনায় মারা গিয়েছে এমন দেহ সংরক্ষণের জন্য বড় রেফ্রিজারেটর নিয়ে এসেছে। হু-এর নির্দেশ অনুসরণ করেই সব ব্যবস্থা করা হয়েছে।
টিওডোরো মালদোনাডো কার্বো পরিচালিত ইকুয়াডোরিয়ান ইনস্টিটিউট অফ সোস্যাল সিকিউরিটি শনিবার টুইটারে জানিয়েছে যে রোগী এবং চিকিৎসা পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতালের সমস্ত অঞ্চলকে তারা জীবাণুমুক্ত করেছে।

ডিজিটাল পদ্ধতি চালু
শনিবার ইকুইডর সরকার জানিয়েছে যে তারা নতুন ডিজিটাল পদ্ধতি চালু করেছে যার মাধ্যমে মৃতদের পরিবার খুঁজতে পারবে যে তাদের প্রিয়জনকে কোথায় সমাধিস্থ করা হয়েছে। মোরেনো জানিয়েছেন যে গিয়াকিলে মোট মৃতের সংখ্যা ৩,৫০০ এবং মৃতদের সমাধিস্থ করার জন্য বিশেষ শিবিরের বন্দোবস্ত করা হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications