নির্বাচন ঘনিয়ে আসতেই চিনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প

টিকটকের পর আরও চিনা কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে উঠে পড়ে লাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করার লক্ষ্যে ইতিমধ্যেই এগজিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। এবার চিনা সংস্থা আলিবাবার উপরেও নিষেধাজ্ঞা জরির ইঙ্গিত দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিনের উপর ডিজিটাল স্ট্রাইক

চিনের উপর ডিজিটাল স্ট্রাইক

শুধু চিনা অ্যাপ নয়, চিনের উপর ডিজিটাল স্ট্রাইকের পরিধি বাড়াতে সব রকম প্রস্তুতি সেরে রাখছে আমেরিকা। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এই বিষয়ে এদিন জানান, আসন্ন দিনগুলিতে চিনা মালিকানাধীন সকল সফটওারের উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টিকটক ব্যান নিয়ে কড়া পদক্ষেপ

টিকটক ব্যান নিয়ে কড়া পদক্ষেপ

ইতমধ্যেই টিকটক ব্যান হয়েছে আমেরিকায়। এই বিষয়ে একটি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে মাইক পম্পেওর অভিযোগ, টিকটক এতদিন ধরে সরাসরি সব তথ্য চিনের কমিউনিস্ট পার্টিকে দিচ্ছিল, যা দেশের নিরাপত্তার জন্য এক বিশাল আশঙ্কার বিষয়। এর আগে ভারত টিকটক সহ ৫৯ অ্যাপ নিষিদ্ধ করায় দিল্লির প্রশংসা করেছিলেন পম্পেও। তবে এত কিছুর মধ্যেও টিকটক কেনার জন্য জোর দরাদরি চলছে মাইক্রোসফট ও টিকটকের মধ্যে। আর এই বিষয়ে ট্রাম্পের সঙ্গেও আলোচনা করছেন মাইক্রোসফটের প্রধান সত্য নাডেলা।

টিকটক কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে মাইক্রোসফট

টিকটক কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে মাইক্রোসফট

তবে এরই মধ্যে টিকটকের মালিক বইটডান্সের সঙ্গে টিকটক কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে মাইক্রোসফট। এমনটাই জানানো হয় সংস্থার তরফ থেকে। আমেরিকায় টিকটকের অপারেশন কিনে নেওয়ার বিষয়ে মাইক্রোসফট বাইটডান্সের সঙ্গে আলোচনা করছে। জানা গিয়েছে, বাইটডান্সের থেকে টিকটক কেনার বিষয়ে আলোচনায় রয়েছে গুগল, ফেসবুক, অ্যাপেলের মতো সংস্থাও।

ট্রাম্পের বক্তব্য

ট্রাম্পের বক্তব্য

এদিকে টিকটক তথা বাইটডান্সের বিরুদ্ধে বিষোদগার প্রকাশ করে ট্রাম্প বলেন, 'আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যা আমাদের এটা বিশঅবাস করতে বাধ্য করছে যে বাইটডান্সের কিছু কিছু পদক্ষেপ আমেরিকার নিরাপত্তার জন্য ক্ষতিকারক হতে পারে। কারণ তারা খুব ঘনিষ্ঠ ভাবেই চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত।'

মোবাইল অ্যাপ নিয়ে চিনকে আক্রমণ

মোবাইল অ্যাপ নিয়ে চিনকে আক্রমণ

কয়েকদিন আগেই চিনকে আক্রমণ করে পম্পেও মার্কিন সেনেটে বলেছিলেন, চিনা কমিউনিস্ট পার্টির নজরদারি রুখতে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে কাজ করতে পারে। তাছাড়া চিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নীতি যে কাজে আসছে তাই মার্কিন কংগ্রেসের অধিবেশনে তুলে ধরেন মাইক পম্পেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+