Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বজরঙ্গি ভাইজানের চাঁদ নবাবের কথা মনে আছে? বাস্তবের চাঁদ নবাবের ভিডিও-র দামে শুনলে চমকাবেন

বজরঙ্গি ভাইজানের চাঁদ নবাবের কথা মনে আছে? বাস্তবের চাঁদ নবাবের ভিডিও-র দামে শুনলে চমকাবেন

বজরঙ্গি ভাইজানে পাকিস্তানি সাংবাদিক চাঁদ নবাবের চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়ের কথা আঝও ভোলেনি অনেকেই। এই চাঁদ নবাব কিন্তু কোনও কাল্পনিক চরিত্র নন। রয়েছেন বাস্তবেই। তাঁর বিভিন্ন ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে।সেই সাংবাদিকের আদব কায়দাকে রপ্ত করে সলমন খানের 'বজরঙ্গি ভাইজান' ছবিতে চাঁদ নবাবে চরিত্রে সাংবাদিকের অভিনয় করেছিলেন বিখ্যাত বলিউডি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার সেই চাঁদ নবাবই দিলেন মাস্টারস্ট্রোক।

বজরঙ্গি ভাইজানের চাঁদ নবাবের কথা মনে আছে? বাস্তবের চাঁদ নবাবের ভিডিও-র দামে শুনলে চমকাবেন

এদিকে সলমনের 'বজরঙ্গি ভাইজান' ছবিতে নওয়াজের অভিনয় করা স্টেশনের দৃশ্য বাস্তবিক ফুটেজটি শ্যুট করেন পাকিস্তানের চাঁদ নবাব। সেই ভিডিও এখন তিনি অনলাইনে বিক্রি করছেন বলে জানা গিয়েছে। স্টেশনের 'করাচি সে' ভিডিওটি চাঁদ নবাব নিজেও নিলামে তুলেছেন বলে জানা যাচ্ছে। যার দর উঠেছে ৪৬ হাজার টাকারও বেশি। শুনতে অবাক লাগলেও একথা সত্যি।

এদিকে চাঁদ নবাবের চরিত্রের দমেই সলমনের বজরঙ্গি ভাইজান ছবিটি ৫০০ কোটির ব্যবসা করে বক্স অফিসে। তবে এর সিংহভাগ কৃতিত্বই ছিল পরিচালক কবীর খানের। তিনিই প্রথম চাঁদ নবাবকে সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে বের করেন। তারপর তা ব্যবহার করেন নিজের সিনেমায়। এদিকে নওয়াজের অভিনয়ের পরেই আসল চাঁদ নবাবের দরও বেড়ে যায় আরও কয়েক গুণ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালে চাঁদ নবাব করাচিতে আসল ভিডিওটি বানান। তারপরেই তা আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে।

বছর ঘুরতে না ঘুরতেই চাঁদ নবাবের মজার রিপোর্টিংয়ের ভিডিও ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। অজান্তেই মজার আঙ্গিকে করা ওই রিপোর্টিংয়ের ভিডিও সাড়া ফেলে বিভিন্ন মহলে। চাঁদ নবাবের কথা বলার ধরণ, আদব-কায়দায় হেসে লুটোপুটি খান নেটিজেনেরা। করাচি স্টেশনের ওই ভিডিওটিই এখন ৪৬ লক্ষ টাকায় মানুষ কিনতে চাইছেন বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+