Breaking News: বড় ধাক্কা ইমরানের, আস্থা ভোটের মুখোমুখি হতেই হবে পাক প্রধানমন্ত্রীকে
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা পাক-ডেপুটিস্পিকারের সেই প্রস্তাব নাকচ করে দেওয়া এবং পর মন্ত্রিসভা ভেঙে সাধারণ নির্বাচনের ডাক দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। পাক-ডেপুটি স্পিকারের সেই প্রস্তাব নাকচ করে দেন। এবং পর মন্ত্রিসভা ভেঙে সাধারণ নির্বাচনের ডাক দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেই ঘটনার পরেও স্বস্তি পেলেন না পাক প্রধানমন্ত্রী। কার্যত বড় ধাক্কা ইমরান খানের।

যদিও আগেই পাক প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে আদালত যা নির্দেশ দেবে সেটাই মেনে নেওয়া হবে। ফলে আদালতের নির্দেশে আস্থা ভোটের মুখোমুখি হতেই হবে প্রধানমন্ত্রীকে।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে আস্থা ভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল। পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালতের রায়ে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়া সংবিধান বিরোধী। সুতরাং আস্থা ভোটের মুখোমুখি হতেই হবে ইমরান খানকে।
পাশাপাশি জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নির্দেশের পর পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত।
একই সঙ্গে পাকিস্তানের সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী সংবিধানের প্রতি দায়বন্ধ। ফলে তিনি কখনই প্রেসিডেন্টকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিতে পারেন না।
ফলে আগামী শনিবার সকাল ১০ টার সময়ে পাক প্রধানমন্ত্রীকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবেই বলে নির্দেশিকা পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। সুতরাং একদিকে যেমন পাক সংসদ পুনরায় গঠন করতে হবে। অন্যদিকে ইমরানের বিরুদ্ধে আস্থা ভোটও হবে।
Supreme Court of Pakistan says the prime minister was bound by Constitution, therefore, he could not advise the president to dissolve assemblies; no-trust move at 10am on Saturday (9th April): Pakistan's Geo News pic.twitter.com/7surhs3fm9
— ANI (@ANI) April 7, 2022
তবে আদালতের এহেন নির্দেশ সামনে আসার আগে জরুরি একটি বৈঠক করেন ইমরান খান। তাঁর আইনজীবী সহ একাধিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে আইনজীবীদের একাংশের মতে, ইমরানের সরে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। তাঁর কাছে আর কোনও পথই খোলা নেই বলে মত।
উল্লেখ্য গত রবিবার ইমরানের বিরুদ্ধে আস্থা ভোট ছিল। সংখ্যাত্তের বিচারে ইমরানের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। কিন্তু হঠাত করেই ডেপুটি স্পিকার বিরোধীদের আনা অনাস্থাকে অসংবিধানিক বলে ব্যাখ্যা করেন। সে দেশের সংবিধানের পাঁচ নম্বর ধারাকে উল্লেখ করে বিরোধীদের আনা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।
আর এই বিতর্কের মধ্যেই ইমরান খান প্রেসিডেন্টের কাছে গিয়ে সংসদ ভেঙে দেওয়ার কথা বলে। এমনকি ফ্রেশ ভোটের কথা বলা হয়। সেই মতো সংসদও ভেঙে যায়।
আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। যদিও মামলার শুনানিতে যথেষ্ট চাপ বাড়ে ইমরানের। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার পিছনে বিদেশী শক্তি যে কাজ করেছে সে সংক্রান্ত প্রমাণ জমা দিতে বলে। যদিও দীর্ঘ শুনানি শেষে বিশেষ বেঞ্চ এই নির্দেশ জানায়। আর এহেন নির্দেশ সামনে আসার পর থেকেই উচ্ছ্বসিত বিরোধী শিবির।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications