করোনা প্রতিরোধে বড় ভূমিকা নিতে পারে ডেঙ্গু! নয়া গবেষণায় আলোড়ন চিকিৎসকমহলে
করোনা রুখতে ঢাল হতে পারে ডেঙ্গু, বলছে গবেষণা
করোনা ভ্যাকিসেনর আশায় চাতক পাখির মতো অধীর অপেক্ষায় বিশ্ববাসী। সারাবিশ্বেই চলছে বিস্তর গবেষণা। এদিকে ইতিমধ্যেই যক্ষ্মার বিসিজি প্রতিষেধককে কোভিডের দাওয়াই হিসেবে প্রয়োগ করে বিশেষ সফলতা পাননি গবেষকরা। যদিও সম্প্রতি ব্রাজিলে করোনা সংক্রমণের ক্ষেত্রে কোভিড ও ডেঙ্গুর যোগসাজশের বিষয়ে বিশেষজ্ঞরা যে তথ্য তুলে ধরেছেন, তাতে বর্তমানে খানিকটা হলেও আশাবাদী বিশ্বের চিকিৎসকমহল।

বি বলছেন গবেষকেরা
সম্প্রতি ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক মিগুয়েল নিকোলিসের একটি অপ্রকাশিত গবেষণা রিপোর্ট থেকে শোনা যাচ্ছে নতুন আশার কথা। ওই রিপোর্টেই ২০১৯-২০ সালে ডেঙ্গু সংক্রমণের ভৌগোলিক মানচিত্র ও বর্তমান করোনা সংক্রমণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও গ্রাফের উপর জোর দেওয়া হয়েছে। মিগুয়েল জানিয়েছেন, "দেখা গেছে, যেসকল স্থানে করোনা সংক্রমণের গতি কম সেইসকল স্থানে এর আগে ভয়ংকর ভাবে ডেঙ্গু হানা দিয়েছে। ফলে ডেঙ্গুর ফ্ল্যাভিভাইরাস ও এসএআরএস-সিওভির মধ্যে যোগাযোগ ধরা পড়ছে।"

দুই ভাইরাসের মধ্যে ঠিক কি সম্পর্ক, চলছে খোঁজ
নিকোলিস জানান, "দুই ভাইরাস সম্পূর্ণ ভিন্ন গোত্রের হওয়ার কারণে কোভিড ও ডেঙ্গুর মধ্যে কোনোরকম সম্পর্কের আশা করা যায়নি। অথচ সমীক্ষা ও গবেষণা মোতাবেক, ডেঙ্গুর অ্যান্টিবডি কিছুটা হলেও রুখে দিচ্ছে করোনাকে। এ বিষয়ে আরও গবেষণা দরকার।" ব্রাজিলের চিকিৎসকমহলের মতে, ব্রাজিলে ডেঙ্গু সংক্রমণের হার অত্যধিক। অতএব ব্রাজিলে করোনা সংক্রমণের হার ও মৃত্যুহারের সঙ্গে ডেঙ্গুর যোগাযোগ স্পষ্ট। মিগুয়েলের মতে, "যদি এটা সত্যি হয়, তবে এটা মানতে হবে যে ডেঙ্গুর কারণে দেহে তৈরি হওয়া অ্যান্টিবডি কোভিডকে কিছুটা হলেও বাধা দিচ্ছে। সেক্ষেত্রে ডেঙ্গুর প্রতিষেধককে প্রাথমিক করোনার ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা যাবে।"

ডেঙ্গু কবলিত এলাকায় করোনা সংক্রমণে লাগছে বেশি সময়
আন্তর্জাতিক সূত্রের খবর, ব্রাজিলের পারানা, সান্তা ক্যাটরিনা, রিও গ্রান্দে ডো স্যুল, ম্যাতো গ্রোসো ডো স্যুল ও মিনাস জেরাইস রাজ্যে যেখানে ডেঙ্গু সংক্রমণ অত্যধিক রূপে দেখা গিয়েছিল, সেখানে কোভিড সংক্রমণে সময় লেগেছে ঢের বেশি। মিগুয়েলের নেতৃত্বে গবেষক দল ল্যাটিন আমেরিকা, এশিয়ার কিছু অংশে এবং প্রশান্ত-ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জগুলিতেও ডেঙ্গু ও কোভিডের মধ্যে একইরকম সম্পর্কের কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন তাঁরা। যদিও তালিকায় তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৪৪লক্ষ, যাতে যথেষ্টই দুশ্চিন্তায় ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য দফতর।

হঠাৎই আবিষ্কার কোভিড-ডেঙ্গুর যোগ
মিগুয়েল জানিয়েছেন, ব্রাজিলে কিভাবে কোভিড ছড়িয়েছে সে বিষয়ে গবেষণা চালাতে গিয়ে অপ্রত্যাশিতভাবেই ডেঙ্গুর বিষয়টি উঠে আসে। গবেষকদলের মতে, নিকোলিস জানিয়েছেন, "আমরা ব্রাজিলে কম সংক্রমণযুক্ত এলাকাগুলি চিহ্নিত করতে গিয়েই আকস্মিকভাবে ডেঙ্গুর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারি। এটা সত্যিই করোনা গবেষণায় আগামীদিনে যথেষ্ট সাহায্যকারী হবে বলে আমার ধারণা।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications