যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত প্রার্থীর, বিতর্ক
আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন তিনি নিজে।
আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন তিনি নিজে। ১৯৯৩ সালে প্রাক্তন সিনেট সহযোগীর বিরুদ্ধে যৌন নিপীড়নের যে অভিযোগ উঠেছে, তা সর্বেব মিথ্যা বলে জানালেন জো বাইডেন। তাঁর নাম মনোনীত হওয়ার পর ফের এই অভিযোগ উঠতেই তিনি প্রকাশ্যে এই মন্তব্য করেন।

তিনি বলেন, না, এই অভিযোগ সত্য নয়। আমি স্পষ্টতই বলছি এটি কখনই হয়নি, কখনও ঘটেওনি এমন ঘটনা। বাইডেন এক সাক্ষাৎকারে এ কথা জানান। তারা রেড নামে ক্যালিফোর্নিয়ার এক মহিলা বাইডেনের মার্কিন সিনেট কার্যালয়ে কর্মচারী হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি ১৯৯২-এর ডিসেম্বর থেকে ১৯৯৩-এর আগস্ট পর্যন্ত ছিলেন। ১৯৯৩ সালে এক সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়ন হয়েছে বলে অভিযোগ করেছিলেন।
৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন ডেমোক্র্যাটিক মনোনিত প্রার্থী বাইডেন। তার আগে এই অভিযোগ সরাসরি সমাধানের জন্য তাঁর দলের ভিতরে এবং বাইরে থেকে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হয়েছিলেন তিনি।
তখন তিনি বলেন, আমি নারীদের সম্মান ও হয়রানিমুক্ত রাখার জন্য কাজ করেছি। নারীদের কাছ থেকে শেখার জন্য আমার কেরিয়ারে সময় ব্যয় করেছি। আমি জানি নারীদের সমস্যা এবং মহিলাদের অধিকারের ব্যাপারেও আমি সচেতন। আমার কর্মজীবনের মধ্য দিয়ে তা বুঝিয়েছি। রাষ্ট্রপতি হিসাবেও সেই কাজ অব্যাহত থাকবে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications