Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মস্কোর হামলায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! চার বন্দুকবাজ-সহ গ্রেফতার ১১, ইউক্রেনকে বড় হুঁশিয়ারি পুতিনের

মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত সেখানে প্রায় একশোজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা প্রায় দেড়শো। এদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি গাড়ি ধাওয়া করে পুলিশ ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে চার বন্দুকধারীও রয়েছে, যারা এই হামলার সঙ্গে জড়িত।

শুক্রবার রাতে সামরিক বাহিনী পোশাকে থাকা চার থেকে পাঁচজন বন্দুকধারী কনসার্ট হলে নির্বিচারে গুলি চালায় এবং গ্রেনেড নিক্ষেপ করে। ভ্লাদিমির পুতিন পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার দুইদিন পরে রাশিয়ায় এমন ঘটনা ঘটল। ইতিমধ্যে আইএস এই হামলায় দায় স্বীকার করেছে। রাশিয়ার স্থানীয় প্রশাসন এব্যাপারে নিশ্চিত করে কিছু না বলেও প্রেসিডেন্ট পুতিন হামলা নিয়ে ইউক্রেনকে নিশানা করেছেন।

isis attack in Moscow

রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ ইউক্রেনকে হুমকি দিয়ে বলেছেন, মস্কোর কনসার্ট হলে হামলায় কিসেভের শাসকের নাম উঠলে ইউক্রেনের শীর্ষ নেতৃত্বকে সন্ত্রাসবাদীদের মতো নির্মমভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যদিও ইউক্রেনের তরফে প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করেছেন, মস্কোর হামলার সঙ্গে কিয়েভের কোনও সম্পর্ক নেই।

তারা এই হামলার পিছনে, দাবি করে আইএসআইএস বলেছে ইসলামিক স্টেট যোদ্ধারা রাশিয়ার রাজধানী মস্কোর ক্রাসনোগর্স্কের ক্রোকাস সিটি হলের সমাবেশে হামলা চালায়। ওই হামলায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। অনেকে আহত হয়েছেন।

তবে শুক্রবার মস্কোতে হামলায় মার্কিন গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়েছে আফগানিস্তানের আইএস গ্রুপের একটি শাখা মস্কোর হামলার পিছনে রয়েছে। এব্যাপারে রুশ আধিকারিকদের তথ্য শেয়ার করা হয়েছে। আমেরিকা বলেছে, গত কয়েক বছরে আইএসআইএস প্রেসিডেন্ট পুতিনে সমালোচনা করে বিরোধিতায় সামিল হয়েছে। সপ্তাহ দুয়েক আগে আমেরিকার তরফে মস্কোকে এব্যাপারে সতর্ক করা হয়েছিল বলেও জানানো হয়েছে।

শুক্রবার রাতে ওই হামলার পরে তিনটি হেলিকপ্টারকে আগুন নেভানোর কাজে লাগানো হয়। হামলার সময় অনেকেই সিটের পিছনে লুকিয়ে প্রাণ বাঁচান। বুলেট থেকে বাঁচতে তারা বেসমেন্ট বা ছাদের প্রবেশপথের দিকে ছুটে যান। মধ্যরাতের কিছু পরে জরুরি মন্ত্রণালয়ের থেকে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ভারত ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, স্পেন, ইতালির মতো বহু দেশ এই হামলার নিন্দা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছে। পাশাপাশি আমেরিকা দাবি করেছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত থাকলেও এই হামলায় সেই সংঘাতের তাৎক্ষণিক কোনও যোগসূত্র পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+