আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। সে দেশের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মসজিদের ভিতরে প্রার্থনা চলার সময়ে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। সে দেশের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মসজিদের ভিতরে প্রার্থনা চলার সময়ে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। প্রবল এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে।

যদিও তালিবানদের তরফে দাবি, বিস্ফোরণে এই ঘটনাতে অনেকের মৃত্যু হয়েছে। তবে একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, এই ঘটনাতে বহু মানুষ জখম হয়েছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, আজ শুক্রবার দুপুরে এই বিস্ফোরণ ঘটে। জঙ্গিরা এই আত্মঘাতী হামলা চালাতে মসজিদকে বেছে নেয়। শুধু তাই নয়, প্রার্থনার সময়ে এই হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনাস্থলে স্পেশাল তদন্তকারী আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তালিবানদের মুখমাত্র।
তবে এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। তবে আফগানিস্তানের মাটিতে ক্রমশ নিজেদের মাটি শক্ত করেছে ইসলামিক স্টেট। ফলে এই ঘটনার সঙ্গে জড়িত ইসলামিক স্টেটের জঙ্গিরা। এমনটাই মনে করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে এই ঘটনার পরেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আফগানিস্তান শহরকে।
অন্যদিকে গত কয়েকদিন আগে একই ভাবে বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তান। তালিবানি যোদ্ধাদের একটি গাড়ি আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদের পিডি সিক্সের ওপর দিয়ে যাচ্ছিল। আচমকাই ওই গাড়িতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চতুর্দিক।
ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে জানানো হয়েছে। তাদের মধ্যে দুই জন তালিবানি ও একজন সাধারণ নাগরিক বলে খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণে আহত হওয়া ২০ জনের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা বলে জানানো হয়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। আফগানিস্তানের মাটিকে কখনই জঙ্গি কার্যকলাপ করতে দেওয়া হবে না। এমনটাই দাবি করেছিল তালিবানরা।
কিন্তু বারবার একই ঘটনার পুনঃরাবৃত্তিতে প্রশ্নের মুখে তালিবানদের ভূমিকা। যদিও ইসলামিক স্টেটের বাড়বাড়ন্ত ঠেকাতে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে তালিবানদের তরফে। উল্লেখ্য ের আগে যদিও আইএসের উপর হামলা চালায় মার্কিন ড্রোন বাহিনী। বহু জঙ্গি খতম হয় ওই হামলাতে। এমনটাই দাবি করা হয়।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications