Bangladesh: খুন-ডাকাতির ভয়ে সিঁটিয়ে বাংলাদেশ, মুখ থুবড়ে পড়েছে আইনশৃঙ্খলা; তবু হাত গুটিয়ে ইউনূস!
Bangladesh: শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস এখন বাংলাদেশের শাসনে। অথচ তার শাসনকালেই উল্টে অপরাধের মাত্রা বেড়ে গিয়েছে বাংলাদেশজুড়ে। পুলিশের পরিসংখ্যান বলছে, ভয়ানক মাত্রায় বেড়েই চলেছে অপরাধ। গত জানুয়ারি মাসে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা অনেক বেড়ে গিয়েছে। গত ৬ বছরেও এমন মাত্রায় অপরাধ লক্ষ্য করা যায়নি বলে দাবি পুলিশের।
এতকিছুর পর অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি, নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা ঠিকই রয়েছে। যদিও পুলিশের দেওয়া তথ্যই বলছে উল্টো কথা। বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য বলছে, শুধু জানুয়ারিতেই নানা থানায় মোট ২৯৪টি খুনের মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে শুধু জানুয়ারি মাসেই ২৪২টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। যা কিনা গত ৬ বছরে সর্বোচ্চ। পুলিশের দেওয়া পরিসংখ্যানে আরও লক্ষ্য করা গিয়েছে, যে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে লাফিয়ে বেড়েছে অপহরণের (Kidnapping) মতো ঘটনাও। গত ৫ বছরে এই দুই মাসে যা কোনওদিনও লক্ষ্য করা যায়নি।
অথচ বাংলাদেশের দাবি তাদের আইনশৃঙ্খলা যথাযথ রয়েছে। সেই দাবি নস্যাৎ করে সেদেশের ক্রিমিনোলজির এক অধ্যাপক বলেন, "মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে এই সমস্ত অপরাধ, এটা কীভাবে সন্তোষজনক পরিস্থিতি বলা যেতে পারে?"
ওই অধ্যাপককে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার জানিয়েছে, বাংলাদেশের মানুষ রোজই ভয়ের সঙ্গে দিন গুজরান। খুন (Murder) হয়ে যাওয়ার ভয় থেকে শুরু করে চুরি-ডাকাতির উপদ্রব তো লেগেই রয়েছে।
আর এসবের পর সরকার (Bangladesh Interim Govt) কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। সরকার উদাসীন হয়ে রয়েছে। পরিস্থিতি আয়ত্তে আনার কোনও প্রয়াসই ইউনূসের সরকারের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না বলে দাবি অধ্যাপকের।
অন্যদিকে, রবিবার রাতে ঢাকার বিস্তীর্ণ এলাকায় হিংসার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঢাকার বাড়ি বাড়ি ঢুকে বন্দুক হাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। সোশ্যাল মিডিয়ায় ইউনূসের সরকারকে তোপ দেগে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।
ঢাকার বাইরেও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। বাড়ির বাইরে পর্যন্ত বের হতে পারছেন না মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার ইউনূসের পদত্যাগ চেয়ে বাংলাদেশের সচিবালয়ের উদ্দেশ্যে প্রতিবাদ মিছিলে সামিল হয় ছাত্রদল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications