কোভিড: ভারতসহ যেসব দেশ বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে

অনেক দেশ ভ্রমণের উপর কড়াকড়ি শিথিল করার কথা জানিয়েছে।
Getty Images
অনেক দেশ ভ্রমণের উপর কড়াকড়ি শিথিল করার কথা জানিয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ চালু হয়েছে। রবিবারই প্রথমবারের মত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে উড়ে গেছে।

করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশের উপর অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেও সম্প্রতি বেশ কয়েকটি দেশ সেই অবস্থান থেকে সরে এসেছে।

এর মধ্যে কয়েকটি দেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং অনেকে আবার ভ্রমণের উপর কড়াকড়ি শিথিল করার কথা জানিয়েছে।

১. ভারত

এয়ার বাবল চুক্তির ভিত্তিতে রবিবার থেকে ঢাকা-কলকাতা রুটে রবিবার বিমান চলাচল শুরু হলেও ঢাকা-দিল্লি রুটে বিমান চালু হবে ৮ই সেপ্টেম্বর থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো ভারতের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে।

এছাড়া বাংলাদেশসহ অন্য দেশগুলোর জন্যও পর্যটন ছাড়া অন্য সব ভিসা চালু করেছে ভারত।

তবে ভারতে ভ্রমণ করতে হলেও কোভিড টেস্ট এবং টিকা দেয়ার প্রমাণপত্র দরকার হবে।

২. তুরস্ক

শনিবার থেকে বাংলাদেশিদের জন্য তুরস্কের সাথে বাংলাদেশের বিমান চলাচল আবার চালু হওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ঢাকাস্থ তুর্কী দূতাবাস।

তবে তুরস্কে যেতে হলে পৌঁছানো পর্যন্ত তিন দিন বা ৭২ ঘণ্টার মধ্যে কোভিডের পিসিআর এর নেগেটিভ টেস্টের প্রমাণপত্র দেখাতে হবে।

বাংলাদেশ থেকে যারা তুরস্কে যেতে চায় বা যারা ১৪ দিন ধরে বাংলাদেশে রয়েছে এবং তুরস্কে যেতে চায় তাদের যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা তুরস্ক সরকারের অনুমোদিত টিকার দুটি ডোজই সম্পন্ন হয়ে থাকে তাহলে কোয়ারেন্টিন করতে হবে না, বলা হয়েছে তুর্কী দূতাবাসের বিজ্ঞপ্তিতে।

এসব টিকার মধ্যে রয়েছে, সিনোভ্যাক, বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্মের টিকার দুটি করে ডোজ। তবে জনসন এন্ড জনসনের টিকার এক ডোজ নেয়ার পর যদি ১৪ দিন পার হয় তাহলে তুরস্কে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

আরো পড়ুন:

টিকা দেয়া না থাকলে তুরস্কে পৌঁছানোর পর সেখানকার আবাসেই কোয়ারেন্টিন করতে হবে।
Getty Images
টিকা দেয়া না থাকলে তুরস্কে পৌঁছানোর পর সেখানকার আবাসেই কোয়ারেন্টিন করতে হবে।

টিকা দেয়া না থাকলে তুরস্কে পৌঁছানোর পর সেখানকার আবাসেই কোয়ারেন্টিন করতে হবে। দশম দিনে পিসিআর টেস্ট করাতে হবে। ফলাফল নেগেটিভ এলে কোয়ারেন্টিন তুলে নেয়া হবে।

১২ বছরের কম বয়সীদের পিসিআর টেস্ট কিংবা টিকা নেয়ার সার্টিফিকেট দেখাতে হবে না।

ফ্লাইট ক্রু, ট্রাক ড্রাইভার বা জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

. অস্ট্রেলিয়া

বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকদের উদ্দেশ্যে দেয়া এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশন বলেছে, জরুরি ভিত্তিতে এবং সীমিত আকারে নাগরিকরা নিজ দেশে ভ্রমণ করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু নিয়মকানুন অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে হাই কমিশনের ওয়েবসাইটে।

এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় যেতে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

বিমানে ওঠার আগে ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে করা কোভিড টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

অন্য কোন দেশে ট্রানজিট নিলে সে দেশের নিয়ম-কানুন মেনে চলতে হবে।

ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরের থার্মাল স্ক্যানার দিয়ে সব যাত্রীকে যেতে হচ্ছে
BBC
ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরের থার্মাল স্ক্যানার দিয়ে সব যাত্রীকে যেতে হচ্ছে

এছাড়া, কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলেও অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর ভ্রমণকারীদের সরকারের অনুমোদিত নির্ধারিত ব্যবস্থাপনায় বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

(এর আগে 'বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যে পাঁচটি দেশ' শিরোনামের কারণে এই ঘোষণা বাংলাদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য মনে হওয়ায় ভুল বোঝার অবকাশ থাকতে পারে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।)

. ওমান

টাইমস অব ওমানসহ দেশটির স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, ১লা সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান।

গালফ নিউজের প্রতিবেদন বলা হয়, বাংলাদেশ ছাড়াও এ তালিকায় আরো রয়েছে ভারত, পাকিস্তান, ফিলিপিন্স, তানজানিয়া, সুদান, ব্রাজিল, সিয়েরা লিওন, যুক্তরাজ্য, লেবাননসহ মোট ২৪টি দেশ।

ওমানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব সংবাদ মাধ্যমে বলা হয়, সব ওমানি নাগরিক, বাসিন্দা, ভিসা রয়েছে এমন ব্যক্তি বা যারা ওমানে গিয়ে অন অ্যারাইভাল ভিসা পাবেন, তারা সবাই ১লা সেপ্টেম্বর থেকে ওমানে প্রবেশ করতে পারবেন।

তবে সেসময় তাদেরকে কোভিড-১৯ এর কারণে জারি করা সব নির্দেশনা মানতে হবে।

বিমানবন্দর
Getty Images
বিমানবন্দর

ওমানে পৌঁছানোর পর সেখানে কোভিড-১৯ এর দুই ডোজ টিকা নেয়ার কিউআর কোড সম্বলিত সার্টিফিকেট দেখাতে হবে। তবে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর অবশ্যই ১৪ দিন পার হতে হবে।

এছাড়া কোভিড এর পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট থাকলে তাদেরকে কোয়ারেন্টিন করতে হবে না। তবে দীর্ঘ ফ্লাইটের ক্ষেত্রে ওমানের পৌঁছানো পর্যন্ত ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করাতে হবে। আর ৮ ঘণ্টার কম দীর্ঘ ফ্লাইট হলে অন্তত ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট করাতে হবে।

যাদের কোভিড-১৯ এর পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, পৌঁছানোর পর তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড পজিটিভ আসলে তাকে অন্তত ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে।

ওমানে পৌঁছানোর পর পিসিআর টেস্ট করালে তার খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে। তবে ১৮ বছরের কম বয়স হলে তাদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

. সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য সব ধরণের ভিসা খুলে দেয়া হয়েছে।

তবে এর জন্য কিছু শর্ত বেধে দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে। ফ্লাইট ছেড়ে যাওয়ার অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরেই পিসিআর টেস্ট করাতে হবে।

তবে বিমানবন্দরে পিসিআর টেস্ট করানোর কোন ব্যবস্থা না থাকায় শর্ত পূরণ করে সংযুক্ত আরব আমিরাতে কোন বাংলাদেশি যেতে পারবেন না।

যুক্তরাজ্য বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আগেই তুলে নিয়েছে। তবে তারা বাংলাদেশকে এখনো লাল তালিকায় রেখেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ যুক্তরাজ্যে গেলে তাকে নিজ খরচে ব্রিটিশ সরকারের তালিকাভুক্ত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

এছাড়া বাংলাদেশ থেকে অনেক বেশি সংখ্যক যাত্রী যেসব দেশে যাওয়া আসা করে তার মধ্যে মালয়েশিয়ায় গত মে মাস থেকে বাংলাদেশিদের উপর একটি ভ্রমন বলবৎ আছে।

বাংলাদেশসহ ১০টি দেশের উপর ফিলিপিন্সেরও ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে রবিবার পর্যন্ত।

তবে এর পর এই নিষেধাজ্ঞা আরো বাড়বে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোন বিজ্ঞপ্তি দেয়নি দেশটি।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+