বিশ্বজুড়ে মৃতের সংথ্যা ২৪ হাজার ছুঁই ছুঁই, ইতালি-স্পেনের পর করোনা ভাইরাসের নয়া টার্গেট আমেরিকা

করোনা ভাইরাসের কারণে মৃত্যু-মিছিল যে কোথায় গিয়ে থামবে তা বোধহয় কেউ জানে না। ইতিমধ্যে এদিন সারা বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ কুড়ি হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা দ্রুতগতিতে ২৪ হাজারের দিকে এগিয়ে চলেছে।

বিশ্বজুড়ে মৃতের সংথ্যা ২৪ হাজার ছুঁই ছুঁই, ইতালি-স্পেনের পর করোনা ভাইরাসের নয়া টার্গেট আমেরিকা

যে চিনে এই মারণ ভাইরাসের উৎপত্তি, সেই দেশ অনেকটাই নিজেদের সামলে নিয়েছে। তবে এই ভাইরাস মহামারী আকার নিয়েছে গোটা ইউরোপ জুড়ে। একই চিত্র দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। চিনে সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জন। সেখানে ইতালিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জনে পৌঁছে গিয়েছে। পিছিয়ে নেই আমেরিকাও। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যে ইতালি ও আমেরিকায় আক্রান্তের সংখ্যা এক লক্ষের সীমা ছাড়িয়ে যাবে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৭১২ জনের প্রাণ গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১১৬ জন। গত ২৪ ঘণ্টায় স্পেনে প্রাণ গিয়েছে ৪৯৮ জনের। ইরানও পিছিয়ে নেই। সেদেশে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১৫৭ জন। তবে গত কয়েকদিনে সবাইকে অবাক করে দিয়ে ফ্রান্স দ্রুতগতিতে আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে উপরের সারিতে উঠে আসছে। এদিন যেমন ফ্রান্সে একদিনে ৩৬৫ জন মারা গিয়েছেন। সবমিলিয়ে সেদেশে আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের বেশি।

সার্বিকভাবে যদি বিচার করা যায় তাহলে দেখতে হবে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৫০ হাজার মানুষ নতুন করেই মহামারীতে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ২৩১৬ জন। ফলে এই মহামারী ফের একবার গোটা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। এবং যত দিন যাচ্ছে চিন বাদে ইউরোপ, আমেরিকার দেশগুলিতে এই ভাইরাস যেন আরও বেশি করে ছড়িয়ে পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+