করোনা গোপনে শরীরে দানা বেঁধে বেরিয়ে গেলেও টের পাওয়া যাবে না! নয়া গবেষণায় চাঞ্চল্য

করোনার আক্রমণকে প্রতিহাত করা নিয়ে বিশ্ব জুড়ে একের পর এক গবেষণা চলছে। আর তাতে যা তথ্য আসছে , তা রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। এবার মার্কিন মুলুক থেকে এল করোনা ভাইরাস নিয়ে এক নয়া গবেষণামূলক দিক।

 করোনা শরীরে দানা বেঁধে বেরিয়েও যাচ্ছে..!

করোনা শরীরে দানা বেঁধে বেরিয়েও যাচ্ছে..!

মার্কিন মুলুকের এক নতুন গবেষণা বলছে, করোনার উপসর্গ অনেকের মধ্যে থাকছে না। ফলে ধরাও যাচ্ছে না যে কার করোনা রয়েছে। এদিকে, এঁদের দেহে করোনা দানা যেমন বাঁধছে, তেমনই আবার অজান্তে বেরিয়েও যাচ্ছে বলে দাবি গবেষণাপত্রের। ফলে বিশ্বে কতজনের দেহে এমন করোনা লুকিয়ে রয়েছে , তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।

 টেস্টিং এ মিলছে ফল!

টেস্টিং এ মিলছে ফল!

ভারতে মহারাষ্ট্র , দিল্লিতে এমন বহু রোগী মিলেছে যাঁজের করোনার কোনও উপসর্গও ছিল না। কিন্তু টেস্টিং এ তাঁরা ধরা পড়েছেন। মার্কিন গবেষণা পত্রটি বলছে, টেস্টিং যাঁদেয় হয়নি, অথচ উপসর্গ বিহীন এমন করোনা হয়ে রয়েছে, সেই ব্যক্তিদের নিয়ে উদ্বেগ বেশি। আর করোনার এই গোপন রূপটি অনেক বেশি ভয়াবহ।

করোনা রোগীদের থেকে সাবধানতা ..

করোনা রোগীদের থেকে সাবধানতা ..

আরও এক নতুন গবেষণা বলছে, করোনা রোগীদের রোগের উপসর্গ হওয়ার আগেই শরীরে দানা বাঁধছে ভাইরাস। শুধু তাই নয়, করোনা রোগীদের থেকে এই সময়ই ছড়িয়ে যাচ্ছে রোগ। এমনই বলছে গবেষণা। যার ফলে মানুষ কিছু টের পাওয়ার আগেই করোনা বাসা বাঁধছে শরীর জুড়ে।

টেস্টিং এ গলদের আশঙ্কা!

টেস্টিং এ গলদের আশঙ্কা!

মার্কিন গবেষণাপত্রটি বলছে, ব্য্কতির দেহের নাক ও গলার থেকে রস নিয়ে করোনার টেস্টিং হচ্ছে। সেই ব্যক্তি প্রথম দিন নেটেগিভ এলেও পরের দিন পজিটিভ আসছেন। তার কারণ, করোনা টেস্টিং এর দিন নাক বা গলার রসে সেভাবে থাবা বসাতে নাও পারে। পরের দিন তা বসাতে পেরেছিল।ফলে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। তবে রক্তপরীক্ষার মাধ্যমে যে টেস্টিং হচ্ছে তা সঠিক ফলাফল দিতে পারে করোনার ক্ষেত্রে। এমনই দাবি গবেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+