চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই! সংক্রমণ থামানোর সুযোগ আছে এখনও, জানাল হু

চিনে নোবেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০০-র কাছে। এদিন সকালের খবর, ৪৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৪৩২৪-এ।

চিনে নোবেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০০-র কাছে। এদিন সকালের খবর, ৪৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৪৩২৪-এ। অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানাচ্ছে এখনও এই মারণ ভাইরাস সংক্রমণ থামানোর সুযোগ রয়েছে।

মৃতের সংখ্যা বেড়ে ৪৯০

মৃতের সংখ্যা বেড়ে ৪৯০

সোমবার চিন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। বুধবার জানানো হয়েছে, মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৯০-তে। মঙ্গলবার নতুন করে ৬৫ জনের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে। বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে চিনের হুবেই প্রদেশে।

আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২৪৩২৪

আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২৪৩২৪

শুক্রবার চিনের প্রশাসনের তরফে জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০০। শনিবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন। সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। বুধবার জানানো হয়েছে ২৪৩২৪ জন আক্রান্ত হয়েছেন নোবেল করোনা ভাইরাসে। চিনের ৩১ টি প্রদেশ থেকে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সংক্রমণ থামানোর এখনও সুযোগ রয়েছে

সংক্রমণ থামানোর এখনও সুযোগ রয়েছে

সারা বিশ্বে ২০টির বেশি দেশে নোবেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এবং দেশ চিনে বিমান নিষিদ্ধ করেছে। চিনে ভ্রমণ বাতিল করা হয়েছে। এই মুহুর্তেও ডব্লুএইচও-র দাবি, এখনও সংক্রমণ থামানোর সুযোগ রয়েছে। নিজের দেশেই সংক্রমণ ঠেকানো বন্ধ করতে চিন যে পদক্ষেপ নিয়েছে, সেই জন্যও এই ভাইরাস এখনও সেভাবে ছড়াতে পারেনি বলেও মনে করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

হুবেই প্রদেশে গৃহবন্দী ৫ কোটি

হুবেই প্রদেশে গৃহবন্দী ৫ কোটি

ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য চিনের হুবেই প্রদেশে গৃহবন্দি করা হয়েছে, কমপক্ষে ৫ কোটি মানুষকে। হুবেই প্রদেশে অডিটোরিয়াম, জিমন্যাসিয়ামগুলিতে অস্থায়ী হাসপাতালের রূপ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+