শ্রমের বাজারে মহিলাদের ভূমিকা কতটা? গবেষণায় নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন
গোটা বিশ্বজুড়েই শ্রমের বাজার। আর সেই শ্রমবাজারে নারীদের ভূমিকা কি? নারীরা এই শ্রমবাজারের কতটা অংশ জুড়ে আছে? নারী শ্রমিকের স্থান কতটা? এইসব বিষয়ে প্রশ্ন আছেই। শ্রমবাজারে নারীদের ভূমিকা কতটা? এই বিষয়ে গবেষণা করে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন।
২০২৩ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ করা হচ্ছে। এবার অর্থনীতি বিজ্ঞানের তালিকায় নোবেল জয়ীর নাম ঘোষণা হল৷ স্টক হোমে রয়াল সুইডিস একাডেমি অব সায়েন্স এবারের নোবেল জয়ীকে বেছে নিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে কাজ করে নোবেল পেলেন একজন মহিলা।

শ্রমবাজারে মহিলাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই বিষয়টি বোঝা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ক্লডিয়া গোল্ডিন এই বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। এই বিষয়ে অনেক তথ্য সামনে এসেছে। আগামী দিনে কোনও বাধা এলে সেইসব সমাধানের জন্য এই গবেষণাপত্র কাজে লাগবে। এমনই বক্তব্য রেখেছেন অর্থনৈতিক বিজ্ঞানের পুরস্কার কমিটির চেয়ারম্যান জ্যাকব সভেনসন।
এবারের এই পুরস্কার পাচ্ছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। তিনি ঐতিহাসিকও বটে। সাধারণত দেখা যায়, একই কাজ। কিন্তু সেখানে পুরুষদের পারিশ্রমিক বেশি। মহিলাদের পারিশ্রমিক অনেকটাই কম। আবার সম পরিমাণ কাজ করলেও বেতনের ক্ষেত্রে মহিলারা অনেকটাই কম টাকা পান পুরুষদের থেকে। সারা বিশ্বজুড়েই এইরকম অনেক উদাহরণ আছে। শুধু তাই নয়, মহিলাদের একাধিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়।
একই কাজ নিয়ে পেশাগত জগতে অনেক বেশি প্রতিযোগিতা থাকে। নারীদের অনেক বেশি প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়া হয়। এইসব কিছু নিয়ে চর্চা চলছে দীর্ঘ সময় ধরে। এদিকে শ্রমের বাজারে নারীদের ভূমিকাকে কিছুতেই সরিয়ে রাখতে পারে না পুরুষরা। ক্লডিয়া গোল্ডিন তার গবেষণায় এই বিষয় ফুটিয়ে তুলেছেন।
অর্থনীতি পুরস্কারটি ১৯৬৮ সালে ঘোষণা হয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাঙ্ক অব সুইডেন পুরস্কার হিসাবে পরিচিত। এই পুরস্কার অত্যন্ত সম্মানের। সোমবার রয়াল সুইডিস একাডেমি অব সায়েন্স বিবৃতি দিয়েছে এই নোবেল পুরস্কারের ব্যাপারে৷
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications