'সিকিউরিটি চেকিং' এ নিজেই এক্স রে মেশিনে ঢুকলেন মহিলা, কারণ শুনলে তাক লাগবে
মহিলারা তাঁদের সাজ সরঞ্জামের প্রতি বেশ আকৃষ্ট থাকেন এমনিতেই। অনেক মহিলা এরকমও রয়েছেন , যিনি নিজের পছন্দের সাজের জিনিসকে রক্ষা করতে অনেক কাণ্ড করতে পারেন।
মহিলারা তাঁদের সাজ সরঞ্জামের প্রতি বেশ আকৃষ্ট থাকেন এমনিতেই। অনেক মহিলা এরকমও রয়েছেন , যিনি নিজের পছন্দের সাজের জিনিসকে রক্ষা করতে অনেক কাণ্ড করতে পারেন। সাজ-গোজের হার কিংবা দুল তো রয়েইছে, এমনকি পছন্দের ব্যাগটিরও সঙ্গ ছাড়া হতে চান না অনেকে। এরকমই এক মহিলা নিজের ব্যাগের জন্য যে কাণ্ড করেছেন , তা রাতারাতি চলে এসেছে খবরের শিরোনামে। ঘটনা চিনের।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও তে দেখা গিয়েছে , সেখানের এক রেল স্টেশনে এক মহিলা সিকিউরিটি চেকিং -এর কনভেয়ার বেল্টে চড়ে পড়েন। এক্স রে স্ক্যানারের ভিতর দিয়ে চলে যান তিনি। যা দেখে তাক লেগে যায় চেকিং এর জন্য অপেক্ষারত লাইনের বাকিদের। উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। পরে জানা যায়,এই মহিলা নিজের হ্যান্ড ব্যাগকে এতটাই পছন্দ করেন যে , সেটিকে সিকিউরিটি স্ক্যানারে একা ছাড়কে রাজি নন। তাই মহিলাও চেপে রড়েন মেশিনে।
এই ভিডিও টি আপাতত সোশ্যাল মিডিয়ায় উইয়ার্ডো নামে খ্যাত। অন্য একটি সূ্ত্রের মতে , মহিলার কাছে তাঁর হ্যান্ডব্যাগের থেকেও দামী হচ্ছে ব্যাগের ভিতরে থাকা কিছু টাকা পয়সা। মহিলা দাবে করেছেন পরে যে, ব্যাগে থাকা মূল্যবান টাকা পয়সা ছেড়ে তিনি থাকতে পারবেন না বলেই এই কাণ্ড করে বসেছেন তিনি।












Click it and Unblock the Notifications