ডাকাতির টাকায় রিয়েল এস্টেট ব্যবসা, কোটিপতি বিজনেস টাইকুন অবশেষে পুলিশের জালে
বেজিং, ২ অক্টোবর : এযেন কোনও বলিউড সিনেমাকেও হার মানাবে এক লহমায়। ১৬ বছর আগে ডাকাতিতে অভিযুক্ত ব্যক্তি ধরা পড়ল অবশেষে। তবে সে এখন দেশের অন্যতম পরিচিত বিজনেস টাইকুন। [এবার কলকাতা থেকে রেলপথে পাড়ি সোজা চিনে!]
গণপ্রজাতন্ত্রী চিনের বাসিন্দা শি-কে সবাই তার পদবী দিয়েই চেনে। জানা গিয়েছে, ১৯৯৯ সালের ডিসেম্বরে ঝেংঝৌ প্রদেশের একটি ব্যাঙ্কে ডাকাতি করে ২৮ লক্ষ য়ুয়ান নগদ লুঠ করে শি ওর তার চার সঙ্গী। [৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!]

এরপরে সেই টাকা দিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা ফেঁদে কিছু বছরের মধ্যেই ফুলে ফেঁপে ওঠে শি। শুধু রিয়েল এস্টেটের ব্যবসাতেই থেমে থাকেনি শি। এরপর খোলে ট্রেড কোম্পানি সহ একাধিম ফার্ম। [ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু]
তবে শেষ পর্যন্ত দেরি হলেও পুলিশের অক্লান্ত পরিশ্রমে গ্রেফতার করা গিয়েছে শি-কে। গত মাসের শেষে পুলিশ নাগাল পায় শি-র। পুলিশি জেরায় শি ডাকাতির ঘটনার কথা স্বীকারও করেছে। জানিয়েছে, প্রথমে সে একজন নির্মাণ কর্মী ছিল। সেই রোজগারে সন্তুষ্ট না হয়ে নিজের ডাকাতির দল গড়ে তোলে। এরপর তিনমাসের চেষ্টায় ডাকাতিকে বাস্তব রূপ দেয়। [প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]
পুলিশ সূত্র জানা গিয়েছে, এই ডাকাতির কিনারা করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছিল পুলিশের। অনেক বড় বড় পুলিশ কর্তা কেসের সমাধান করতে করতে অবসরও নিয়ে ফেলেছেন। তবুও অপরাধীরা অধরাই থেকে গিয়েছিল। [খুলল বিশ্বের প্রথম 'পর্ন অ্যাকাডেমি']
সূত্র বলতে পুলিশের হাতে ছিল শুধু একটি হাতুরি। আর সেই হাতুরির সূত্র ধরেই অবশেষে শি-কে গ্রেফতার করা সম্ভব হল বলে চিনা পুলিশ সূত্রে জানা গিয়েছে। [২৯ ঘণ্টা ধরে স্বামী ধর্ষণে অভিযুক্ত স্ত্রী!]
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications