এবার কলকাতা থেকে রেলপথে পাড়ি সোজা চিনে!
কানমিং (চিন), ১৮ জুন : প্রাচীন 'সিল্ক রুট'-কে ফের একবার পুনরুদ্ধার করতে চিনের ইউন্নান প্রদেশের কানমিং থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত রেলপথ সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী চিন।
এই প্রস্তাবিত রুটটি বাংলাদেশ ও মায়ানমারকেও ছুঁয়ে যাবে। সম্প্রতি কানমিংয়ে একটি বৈঠকে এই নিয়ে প্রস্তাবনা করা হয়। চিনের উদ্যোগেই মূলত বাংলাদেশ-ভারত-মায়ানমার-চিনের মধ্যে এই 'মাল্টি মডেল করিডোর প্রোজেক্ট' গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।

সিল্ক রুটকে পুনরুজ্জীবিত করে ভারত. বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে বাণিজ্য বাড়ানোই চিনের প্রধান লক্ষ্য। প্রস্তাবিত ২৮০০ কিলোমিটার রুটে ট্রেন চালাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে অনুদান নেওয়া হবে বলে জানান ইউন্নান প্রদেশের সরকারের সহ সম্পাদক লি জি মিং।
নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারত-চিন সম্পর্কের আশাতীত উন্নতি হয়েছে। ফলে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন লি জি মিং।
প্রসঙ্গত, আগামী মাসের মধ্যেই কানমিং থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা চালু হবে। আপাতত কলকাতার সঙ্গেই কানমিংয়ের বিমানপথে যোগাযোগ ছিল।
More From
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications