শুধু লাদাখ নয়, বিশ্বের বিভিন্ন দেশের এলাকার উপরে নজর চিনের! একনজরে তালিকা
শুধু লাদাখ নয়, বিশ্বের বিভিন্ন দেশের এলাকার উপরে নজর চিনের! একনজরে তালিকা
ভারতীয় ও চিন সেনার কমান্ডাররা একাধিকবার আলোচনায় বসেছে৷ উদ্দেশ্য পূর্ব লাদাখে যে চারটি জায়গায় দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার ফলে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার সমাধান করা৷ এর মাঝেই সোমবার গালওয়ানের ১৪ নম্বর প্যাট্রলিং পয়েন্টে ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষ হয়৷

২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন
এই সংঘর্ষের জেরে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন৷ যদিও চিনের তরফে কত জন আহত বা মারা গেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি৷ তবে সূত্রের খবর এই ঘটনায় চিনের পক্ষ থেকে অন্তত ৪৩ জন হতাহত হয়েছে। এই সংঘর্ষ সীমান্তে দুই দেশের মধ্যে আপাতত উত্তেজনা কমাতে সাহায্য করে ঠিকই৷ তবে, সমস্যা সমাধানের কোনও পথই উন্মুক্ত হয়নি বলে জানা গেছে।

গালওয়ানে চিনের তৈরি সংকট
চলতি সপ্তাহে ভারতের সঙ্গে চিনের সীমান্ত বিতর্ক দুই পক্ষের মধ্যে সম্পন্ন একাধিক চুক্তি প্রসঙ্গ সামনে তুলে আনে৷ এই চুক্তিগুলির মূল বক্তব্য, কোনওভাবেই যেন মতপার্থক্যকে বিরোধে পরিণত হতে না দেওয়া হয়৷ যদিও গালওয়ানে চিনের তরফে নতুন সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে৷ শুধু ভারতের সীমান্তেই চিন সমস্যা তৈরি করছে তা নয়, সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গেই বিবাদ করতে দেখা গেছে চিনকে৷

চিনকে আক্রমণ আমেরিকার
আর সেই প্রসঙ্গে টেনে একটি অনলাইন সম্মেলনে সম্প্রতি চিনকে আক্রমণ করেন আমেরিকার রাষ্ট্রসচিব মাইক পম্পেও৷ ১৫ জুন প্রশান্ত মহাসাগরে অ্যামেরিকার নৌ সেনা ৩ হাজার টন এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার মোতায়েন করেছে৷ ২০১৭-র পর এই প্রথম আমেরিকার তরফে এত বিশাল পরিমাণ এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার মোতায়েন করা হল৷ কোন সুরক্ষার প্রশ্নে এতো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মোতায়েন করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি৷ তবে, বিশেষজ্ঞদের মতে, তাইওয়ানের উপর চিনা আগ্রাসনের মোকাবিলা করতে অ্যামেরিকার তরফে এই পদক্ষেপ করা হয়৷ এরকমই আরও বহু এলাকা আছে যার উপর চিন বরাবর অনৈতিক দাবি জানিয়ে এসেছে।

ভুটান
সোমবারের ঘটনার আগে শেষবার ভারত-ভুটান-তিব্বত সংযোগস্থলে ডোকলামে দখল ও নির্মাণ কার্যক্রমকে কেন্দ্র করে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল৷ আর সেই পরিস্থিতি স্থায়ী হয়েছিল ৭৩ দিনের জন্য৷ পরে ভারত ও চিনের মধ্যে হওয়া শান্তি চুক্তির জন্য চিন পিছনে সরে আসে৷ কিন্তু একাধিক সূত্রে থেকে খবর, ফের স্বরূপ প্রদর্শন করতে শুরু করে চিন৷ ভুটান-চিন সীমান্তে ভুটানের অন্তর্গত চাষজমিতে ভুটানি রাখালদের চিন সেনা ভয় দেখাচ্ছে বলে জানা যায়৷

দক্ষিণ চিন সমুদ্র
সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চিন সমুদ্র সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য নিজেদের শক্তি প্রদর্শন করেছে৷ 'ঐতিহাসিক অধিকারের' উপর ভিত্তি করে দক্ষিণ চিন সমুদ্রের উপর চিনের কর্তৃত্বকে ২০১৬ সালের সালিশির মাধ্যমে প্রত্যাখান করা হয়েছিল৷ কিন্তু তারপরও এই দক্ষিণ চিন সমুদ্রের উপর থেকে নিজেদের নজর সরায়নি চিন৷

বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য রুট
দক্ষিণ চিন সমুদ্র বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য রুট ৷ এই পথ দিয়ে বার্ষিক ৩.৫ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়৷ যার ফলে শুধুমাত্র ক্ষুদ্র প্রতিবেশী অঞ্চলগুলির উপর নয়, একাধিক দেশুগুলির উপরও এই সামুদ্রিক বাণিজ্য রুটের প্রভাব রয়েছে৷

একাধিক অঞ্চল নিয়ে চিনের বিতর্কিত দাবি
এটা ঠিক যে, দক্ষিণ চিন সমুদ্র ও তার বিস্তীর্ণ অঞ্চলে চিনের সঙ্গে তাইওয়ান, ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিনস ও ভিয়েতনাম -এর দ্বীপ ও সামুদ্রিক ক্ষেত্রে সীমান্ত নিয়ে বিতর্ক রয়েছে৷ দক্ষিণ চিন সমুদ্রের স্পার্টলি দ্বীপগুলি নিয়ে ভিয়েতনাম, ফিলিপিনস, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানের সঙ্গে চিনের সীমান্ত বিতর্ক রয়েছে৷ ভিয়েতনামের সঙ্গে চিনের দক্ষিণ চিন সমুদ্রের প্যারাসেল দ্বীপগুলি নিয়েও বিতর্ক রয়েছে৷ স্কারবরো শোল নিয়ে ফিলিপিনস এবং গালফ অফ টংকিন নিয়ে ভিয়েতনামের সঙ্গে চিনের বিতর্ক রয়েছে৷ উপরন্তু সমগ্র তাইওয়ান ও তার নিয়ন্ত্রণাধীন দ্বীপগুলিও নিজেদের বলে দাবি করে চিন৷

পূর্ব চিন সমুদ্র
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে চিনের ইয়েলো সমুদ্র ও পূর্ব চিন সমুদ্রের অর্থনৈতিক জোনগুলি নিয়ে বিতর্ক রয়েছে ৷ তার উপরে চিন জাপানের সেনকাকু বা ডিয়াওইউ দ্বীপগুলির উপর কর্তৃত্ব দাবি করে৷ এই এলাকার মাধ্যমে আন্তঃঅঞ্চল ও বিশ্ব বাণিজ্য হয়৷ যার ফলে চিনের এই এলাকার উপর কর্তৃত্ব দাবি একাধিক দেশের উপর প্রভাব ফেলতে পারে৷

নেপাল
গত বছর ঠিক যেসময়ে ভারত কর্তৃক জারি করা নতুন মানচিত্রে আপত্তি জানিয়েছিল নেপাল, সেইসময়েই নেপালের সমীক্ষা দপ্তর অভিযোগ জানায় যে, চিন নেপালের উত্তরে হুমলা, রাসুয়া, সিন্ধুপালচৌক ও শঙ্খুওয়াসভা জেলাগুলি দখল করছে৷ এই সমীক্ষার রিপোর্ট ফাঁস হয়ে যাওয়ার পরই নেপালে চিনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়৷ কিন্তু চিনের বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগের জন্য নেপালের কমিউনিস্ট পার্টি চিনের সঙ্গে বিরোধ মেটানোয় গুরুত্ব না দিয়ে ভারতের মানচিত্র প্রসঙ্গে গুরুত্ব আরোপ করে৷ চিন মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করারও উদ্যোগ নিয়েছিল৷ আর সেইমতো টেলিকমিউনিকেশনের উপযোগী সামগ্রীও লাগিয়েছিল৷
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications