Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী Li Shangfu

সংঘাতের আবহেই ভারতে আসছেন চিনের ( Chinese defence minister ) প্রতিরক্ষা মন্ত্রী Li Shangfu। SCO সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফর বলে জানা গিয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রীদের এই বৈঠকে পাকিস্তানের তরফে কেউ যোগ দেবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

তবে গালওয়ানের পর থেকে একাধিক ইস্যুতে ভারত এবং চিনের সম্পর্ক কার্যত তলানিতে। এমনকি এক বৈঠকে চিনের প্রেসিডেন্ট জিংপিংয়ের মুখের দিকেও তাকাননি প্রধানমন্ত্রী। আর এর মধ্যেই চিনের প্রতিরক্ষামন্ত্রীর ভারতে আসা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, গালওয়ানের সংঘাতের পর এই প্রথম কোনও চিনের প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে আসছেন। উল্লেখ্য, আগামী ২৭ এবং ২৮ এপ্রিল Shanghai Cooperation Organisation সম্মেলন হতে চলেছে।

ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী Li Shangfu

বলে রাখা প্রয়োজন, মাসখানেক আগেই Li Shangfu- চিনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমশ বাড়ছে উতেজনা। সম্প্রতি আমেরিকার আকাশে চিনের স্পাই বেলুন দেখা যাওয়ার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। এই অবস্থায় Li Shangfu- চিনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মহাকাশ বিশেষজ্ঞ লি শাংফুকে ন্যাশনাল পিপলস কংগ্রেস প্রতিরক্ষামন্ত্রী পদে অনুমোদন দেয়। এর আগে সে দেশের প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন ওয়েই ফেং।

উল্লেখ্য, গালওয়ানের পর থেকেই একাধিকবার সেনা স্তরে সীমান্তে আলোচনা হয়েছে। এমনকি কূটনৈতিক স্তরেও আলোচনা হয়েছে। কিন্তু নানা ইস্যুতে ভারত এবং চিনের সম্পর্ক তলানিতে। বিশেষ করে সীমান্তে ভারতের নিষেধাজ্ঞা উড়িয়েই একের পর এক নির্মান কাজ চালাচ্ছে। সেনাঘাটি থেকে শুরু করে গ্রাম-ব্রিজ বানাচ্ছে লালচিন। এমনকি ভারতের সীমান্ত ঘেষে একাধিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। পালটা প্রস্তুতি ভারতীয় শিবিরেও। ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে সীমান্ত।

ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী Li Shangfu

আর এর মধ্যেই অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম বদল করে মানচিত্র প্রকাশ করে চিন। যা নিয়ে ভারতের তরফে আপত্তিও জানানো হয়। আর এর মধ্যে চিনের প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফর খুবই তাৎপর্যপূর্ণ। অন্যদিকে প্রতিরক্ষা স্তরে SCO সম্মেলন হওয়ার পরেই বিদেশমন্ত্রীদের একটি বৈঠক হবে। আর তা আগামই পাঁচ মে গোয়াতে হবে। ইতিমধ্যে এই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, SCO-এর সদস্য দেশগুলি হল ভারত, রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+