Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মলদ্বীপ থেকে প্রথম ধাপে ভারত সেনা সরাতেই আসরে নেমে পড়ল চিন

মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সমর্থন করবে চিন। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মহঃ মইজুর চাপে সেদেশ থাকা ভারতীয় সেনাবাহিনীর প্রথম দলটি মালদ্বীপ ত্যাগ করার পরেই চিনের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত মালদ্বীপের মিডিয়া ১১ মার্চ জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী সেখানকার হেলিকপ্টার অপারেশনের পরিচালনা অসামরিক ক্রুদের হাতে তুলে দিয়ে দেশ ছাড়ে।

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে চিনের বিজেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে অবগত নন। সার্বভৌমত্ব রক্ষা এবং সমতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে কাজ করতে চিন মালদ্বীপকে সমর্থন করে বলে জানিয়েছেন তিনি।

মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট চিনপন্থী নেতা হিসেবে পরিচিত। তিনি বলেছেন দশ মের পরে তার দেশে কোনও ভারতীয় সেনা এমন কী অসামরিক পোশাকধারীও থাকতে পারবে না। মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতকে মালদ্বীপ থেকে অন্তত ৯০ জন সেনাকে প্রত্যাহার করতে বলেছেন। তবে ভারতীয় অসামরিক লোকেদের সঙ্গে সামরিক কর্মীদের প্রতিস্থাপনের কথা বললেও, মানবিক ও চিকিৎসা পরিসেবা প্রদান করতে সেখানবে থাকা দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমানের কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

এদিকে মইজু সরকার অত্যাধুনিক চিনা গবেষণা জাহাজকে মালেতে রাখার অনুমতি দিয়েছে। গত সপ্তাহের মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী চিনের সামরিক বাহিনীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি অধীনে চিন মালদ্বীপকে বিনামূল্যে বেশ কিছু অস্ত্র সরবরাহ করবে।

প্রসঙ্গত এই বছরের জানুয়ারিতে মালদ্বীপের প্রেসিডেন্ট চিন সফরের সময় নিজের দেশের পরিকাঠামো ক্ষেত্রে সহায়তার জন্য বেশ কিছু চুক্তি করেন। পাশাপাশি তিনি কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারিত্বে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার কথাও ঘোষণা করেন। পাল্টা চিন পর্যটন নির্ভর মালদ্বীপে আরও চিনা পর্যটক পাঠানোর প্রতিশ্রুতি দেয়। এছাড়াও ১৩০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার কথাও ঘোষণা করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+