মেট্রো রেলের ভাড়া বাড়াকে কেন্দ্র করে দেশে জরুরি অবস্থা জারি চিলিতে
মেট্রো রেলের ভাড়াকে কেন্দ্র করে জরুরি অবস্থা জারি হল চিলির সান্টিয়াগোতে। শুক্রবার রাতে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট। গোটা দেশ এখন সেনাবাহিনীর নজরদারিতে রয়েছে।

শুক্রবার থেকেই বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন অংশে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। বেশ কিছু স্টেশনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালানোর পর মেট্রো সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ১৬টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১২টিরও বেশি মেট্রো স্টেশন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার মাঝরাত থেকেই প্রেলিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা দেশে জরুরি অবস্থা জারি করে এবং দেশের আইন–শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় প্রতিরক্ষা প্রধান হিসাবে মেজর জেনারেল জাভিয়ার ইটুরিয়াগা ডেল ক্যাম্পোকে নিয়োগ করেন। প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, 'জরুরি অবস্থা জারি করার উদ্দেশ্য খুব সাধারণ হলেও তা খুব গভীর।
এই পরিস্থিতিতে সান্টিয়াগোর শান্তি বজায় রাখার জন্য নাগরিকদের বলব।’ ১৫ দিনের জন্য এউই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব ধরনের গতিবিধি ও বিধানসভার ওপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছে। জরুরি অবস্থার কারণে সপ্তাহান্তে হওয়া ন্যাশনাল ফুটবল অ্যাসোশিয়েশনের সব ম্যাচ বাতিল করা হয়েছে। জেনারেল ইটুরিয়াগা জানিয়েছেন, সেনারা এলাকায় পেট্রোলিং করছে। তবে এখনই কার্ফু উঠবে না বলে জানিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত স্বাধীনতার ওপর কেউ কোনও হস্তক্ষেপ করবে না বলে জানান মেজর।
প্রধানত পড়ুয়ারাই মেট্রো টিকিটের বর্ধিত ভাড়াকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করে। যা ৮০০ থেকে বেড়ে ৮৩০ পেসো (ডলার ১.১৩ থেকে বেড়ে হয়েছে ডলার১.১৭) হয়েছে। প্রসঙ্গত জানুয়ারিতেই একদফা ভাড়া বাড়ানো হয়েছিল মেট্রোর। তাদের এই বিক্ষোভে সাধারণ নাগরিকরাও সামিল হয়েছে। যদিও সরকার জানিয়েছে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পেসোর মূল্য কমে যাওয়ার ফলেই ভাড়া বাড়ানো হয়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications