Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যে কোনও সময় আছড়ে পড়বে সুনামি, মুহুর্মুহু বাজছে সাইরেন! ধ্বংসস্তূপের মধ্যেই ছুটছেন মানুষ, ভয়াবহ সেই ছবি রইল

Chile-Argentina Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা এবং চিলির উপকূল এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.4 বলে জানা যাচ্ছে। ভয়াবহ এই ভূমিকম্পের পর সুনামির (Tsunami High Alert) হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। আর এরপরেই যুদ্ধকালীন তৎকালীন খালি করা হচ্ছে গোটা এলাকা। আর এরপরেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে।

ইতিমধ্যে ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভয়াবহ ভূমিকম্পের পরেই দলে দলে মানুষকে বহুতল থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এমনকী আতঙ্কে বহু মানুষকে নিরাপদের খোঁজে ছোটাছুটি পর্যন্ত করতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য (Chile-Argentina Earthquake) তৈরি হয়েছে।

Chile-Argentina Earthquake

জানা যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। সমুদ্রের তলায় কেপ হর্ন ও আন্টার্কটিকার মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎস। ৭.৪ মাত্রার জোরালো ভূমিকম্পের পর ফের দুটি আফটারশকও হয়।

ফলে স্থানীয় মানুষজনের মধ্যে আরও আতঙ্ক তৈরি হয়ে যায়। শুধু তাই নয়, মার্কিন সুনামি সতর্কতা সিস্টেমের তরফে রাতারাতি হাই অ্যালারর্ট জারি করা হয়। এমনকী সুনামির চরম সতর্কতাও জারি করা হয়েছে। স্থানীয় মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এমনকী দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে। আর এরপরেই বিভিন্ন অসুরক্ষিত জায়গা থেকে মানুষজনকে নিরাপদে সরানো হচ্ছে বলেও খবর।

Chile-Argentina Earthquake: সমুদ্র উপকূল খালি করা হচ্ছে

সুনামির সতর্কতা (Chile-Argentina Earthquake) জারির পরেই চিলির জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতর অ্যান্টার্কটিক এবং ম্যাগেলান উপকূলরেখা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকী পাহাড় প্রমাণ ঢেউ আছড়ে পড়তে পারে বলেও পূর্বাভাস। অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পের পর ব্যাপক ক্ষয়ক্ষতির একের পর এক ছবি ভিডিও সামনে আসছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুয়ের্তো উইলিয়ামস-এ সুনামি সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে। যাতে দ্রুত স্থানীয় মানুষজন নিরাপদে সরে যায়।

অন্যদিকে ভূমিকম্পে বহু বাড়ি ভেঙে যেতে দেখা গিয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই। চিলির রাষ্ট্রপতি এক বার্তায় জানিয়েছেন, দ্রুত সমুদ্র সৈকতগুলি খালি করতে হবে। যে কোনও প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রশাসন এবং আধিকারিকদের নির্দেশ মেনে চলার কথাও বলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সে দেশে। যা খবর, পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতরগুলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+