Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংখ্যাগুরুদের কাছে হার মানলেন রবীন্দ্র ঘোষ! প্রবল চাপে চিন্ময় প্রভু, এটা বাংলাদেশের কেমন চেহারা?

Chinmoy Krishna Das: প্রায় ১৬ দিন কেটে গিয়েছে! চট্টগ্রামের (Bangladesh) জেলে এখনও বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। কবে মুক্তি তা সম্পূর্ণ অন্ধকারে সবাই। আর এর মধ্যেই ইসকনের সন্নাসীর জামিনের আবেদনের মামলাটি এগিয়ে আসার আবেদন জানানো হয়। কিন্তু তুমুল হট্টগোলে সেই মামলার শুনানিই হল না। আর তা না হওয়াতে খারিজ করে দেওয়া হল সেই আবেদন। ফলে আপাতত জেলেই থাকতে হবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে।

বাংলাদেশের 'প্রথম আলো'য় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ২ রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। এই অবস্থায় চিন্ময়ের (Chinmoy Krishna Das) জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন রবীন্দ্র ঘোষ নামের এক আইনজীবী।

Chinmoy Krishna Das

মামলার শুনানিতে তিনি বলেন, মিথ্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। ফলে বিষয়টি আদালত যাতে ভেবে দেখে সেই আবেদন জানানো হয়। একই সঙ্গে তিন ডিসেম্বর কেন আইনজীবী অংশ নিতে পারেননি তাও জানান রবীন্দ্র ঘোষ। বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের জন্য আদালতে গত শুনানিতে থাকতে পারেননি।

তবে এই বিষয়ে সরকারি আইনজীবী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। স্থানীয় সংবাদমাধ্যমে পিপি বলেন, চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন করা আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনো ওকালতনামা দেননি তাঁর পক্ষে মামলা লড়ার। এ ছাড়া চিন্ময়ের আইনজীবী শুভাশীষ শর্মাও হাজির ছিলেন না। শুভাশীষ মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি। পরে আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন নাকচ করে দেন।

এই বিষয়ে সরকারি এবং চিন্ময় প্রভুর আইনজীবীদের মধ্যে তীব্র বাকবিতন্ডা বেঁধে যায়। একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, রাষ্ট্রদ্রোহের মামলায় গত মাসে ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। এরপর থেকেই একেবারে উত্তাল পরিস্থিতি। ডিসেম্বরের শুরুতে চিন্ময়কৃষ্ণের মামলাটি আদালতে ওঠে!

কিন্তু নিজের পক্ষে কোনও আইনজীবীকে পাননি বাংলাদেশ ইসকনের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। ভয় দেখিয়ে, মারধর করে কোনও আইনজীবীকেই দাঁড়াতে দেওয়া হয়নি কার্যত সন্ন্যাসীর বিরুদ্ধে। ফলে মামলা পিছিয়ে যায়। যদিও গত কয়েকদিনে একাধিক মামলা নতুন করে চিন্মউ প্রভুর বিরদ্ধে দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+