কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত! মারাত্মক অভিযোগ সে দেশের সরকারের

India-Canada row: খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছে কানাডা। যা নিয়ে ভারত এবং কানাডার সম্পর্ক কার্যত তলানিতে এসে পৌঁছে গিয়েছে। আর এর মধ্যেই ভারতের বিরুদ্ধে আরও এক অভিযোগ সে দেশের।

যা নিয়ে নতুন করে ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ককে (India-Canada row) আরও নীচের দিকে নামিয়ে আনবে বলেই মনে করা হচ্ছে। ট্রুডো সরকারের দাবি কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভার‍ত। একবার নয়, দুবার অর্থাৎ ২০১৯ এবং ২০২১ সালে ভারত নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলেও দাবি করা হয়েছে।

India-Canada row

আর এই বিষয়ে তদন্ত শুরু করর কথাও বলেছেন জাস্টিন ট্রুডো। আর এহেন অভিযোগ ঘিরেই একেবারে সরগরম সে দেশের (India-Canada row) রাজনীতি। তবে কানাডার নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ আগেই উঠেছে। তবে তা চিন এবং রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থেকেছে। এবার সেই তালিকায় ভারতকেও জড়িয়ে দিল সে দেশের সরকার।

গত বছর কানাডার তদন্তকারী সংস্থা একটি রিপোর্ট সামনে এনেছিল। যেখানে ২০১৯ এবং ২০২১ সালের নির্বাচনে চিন, রাশিয়া এবং অন্য বিদেশী শক্তির হস্তক্ষেপের আশঙ্কার কথা বলা ছিল। বিদেশী শক্তি ছাড়াও রাজনৈতিক প্রভাব রাখে এমন সংগঠনের আশঙ্কার কথাও বলা হয়েছিল। এই বিষয়ে ভারতের হস্তক্ষেপের কথা বলা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দেশের তদন্তকারী সংস্থা ভারতের হস্তক্ষেপ আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করতে চলেছে। এই সংক্রান্ত নথি কানাডা সরকার পেশ করার নির্দেশও দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলে রাখা প্রয়োজন, কানাডার মাটিতে রহস্যজনক ভাবে খুন হতে হয় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে। সেই ঘটনায় ভারতের যোগ রয়েছে বলে মারাত্মক অভিযোগ করেন জাস্টিন ট্রুডো। এই বিষয়ে পালটা প্রমাণ দেওয়ার দাবি জানায় ভারত।

যদিও সেই প্রমাণ এখনও দিতে পারেনি সে দেশের সরকার। কিন্তু বিশ্বের মঞ্চে বহুবার এই বিষয়ে ভারতের দিকে আঙুল তুলেছে কানাডা। পালটা জবাব দিয়েছে ভারত। আর এর মধ্যেই ভারতের বিরুদ্ধে নয়া অভিযোগ সে দেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+