Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে পদত্যাগই করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রেক্সিটের ব্যর্থতার দায় নিয়েই অবশেষে তাকে পদত্যাগ করতে হল।

ব্রেক্সিটের ব্যর্থতার দায় নিয়েই অবশেষে তাকে পদত্যাগ করতে হল। এটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী ৭ জুন তিনি পদত্যাগ করছেন। ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন আবেগমথিত মে বিদায়ের ঘোষণা করেছেন।

জুন মাসে ইস্তফা মে-র

মে পদত্যাগ করলেও আপাতত যতদিন না কনজারভেটিভ পার্টি নতুন নেতা বেছে নিচ্ছে, ততদিন তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।

থেরেসা মে ব্রেক্সিট নিয়ে যে পরিকল্পনা করেছিলেন, তা ব্রিটিশ মন্ত্রিসভায় এবং সে দেশের সংসদে কোনওভাবেই অনুমোদন পেল না। এবং এই বিষয়টা বেশ কিছুদিন ধরেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ফলে মে যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবেন তাও অনেকটাই স্পষ্ট ছিল।

এদিন মে আশা প্রকাশ করেছেন যে আগামী দিনে যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ সামাল দেবেন তিনি সফলভাবে ব্রেক্সিট বাস্তবায়ন করবেন। মে-র কথায়, দেশের জন্য কাজ করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

প্রসঙ্গত ব্রেক্সিট বাস্তবায়ন করা নিয়ে ব্রিটেনে সংসদের নিম্নকক্ষে ব্রেক্সিট বিলটি বারবার করে তোলার পরও তা পাস করানো যায়নি। যার ফলে থেরেসা মে-র পদত্যাগের পথ প্রশস্ত হয়ে গিয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+