Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনক, প্রাক্তন প্রধানমন্ত্রী ক্যামেরন ফিরলেন বিদেশমন্ত্রী পদে

নিজেরই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাতারাতি তাঁকে বরখাস্ত করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে জেমস ক্লেভারলিকে। এদিকে আবার নতুন বিদেশমন্ত্রীও নিযুক্ত করেছেন তিনি। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামারুনকে বিদেশমন্ত্রী পদে নিয়োগ করেছেন তিনি।

ভারতীয় বংশোদ্ভুত সুয়েলা ব্রেভারম্যান ছিলেন সুনকের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্যালেস্তাইন নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেন সুনক। ১৩ মাসের প্রধানমন্ত্রীত্বে এটাই ছিল সুনকের প্রথম বড় রদবদল। এর আগে নিজের মন্ত্রিসভায় এতো বড় রদবদল সুনক করেননি।

James Cleverly

সাত বছর পর ফের ডাউনিং স্ট্রিটে ফিরেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যদিও ক্যামেরন বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। সেকারণে সহজেই তাঁকে মন্ত্রীপদে বসাতে পেরেছেন সুনক। সোমবার তাঁকে বিদেশমন্ত্রী পদে ঘোষণা করেছেন সুনক।

যদিও রাজা চার্লসের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে সুনককে। এদিকে সুয়েলাকে বরখাস্ত করে তাঁর জায়গায় বসানো হয়েছে। সুয়েলা প্যালেস্তাইন পন্থী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে প্রকাশ্যেই সরব হয়েছিলেন। যার ফলে পার্টির অন্দরেই এই নিয়ে সমালোচনায় পড়তে হয়েছিল সুনককে। এদিকে ক্যামেরনকে ফের ফিরিয়ে আনায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে ব্রিটেেনর রাজনৈতিক মহলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+