বিয়ের আগেই মাথা ন্যাড়া করতে হয় কনেকে, জেনে নিন এই দেশের আজব নিয়ম

বিয়ের আগেই মাথা ন্যাড়া করতে হয় কনেকে, জেনে নিন এই দেশের আজব নিয়ম

বিয়ের আগের মুহূর্ত মাথা ন্যাড়া কনের। বিয়ের আজব নিয়ম মানা হয় এই দেশে। মাথা ন্যাড়া করলে তবেই কনেকে বিয়ে করতে রাজি হবে বর। এমন কথা কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু এটাই বাস্তব। ইথিএপিয়া এবং সোমালিয়ার মাঝে একটি দেশে এক আদিবাসী সম্প্রদায়ের বিয়েতে একেবারে কড়া নিয়ম এটাই। এই আদিবাসী সম্প্রদায়ের মেয়েরা একমাত্র বিয়ের আগেই চুল রাখতে পারে।

জেনে নিন এই দেশের আজব নিয়ম

বিয়ের অনুষ্ঠানে গিয়ে যদি আপনি দেখেন কনের চুল নেই। তাহলে চমকে ওঠাই স্বাভাবিক। কারণ এখনও পর্যন্ত বিয়ে নিয়ে যে ধারনা আমাদের মধ্যে আছে তাতে বিয়ের আসরে সবচেয়ে বেশি সাজানো হয় কনেকেই। সে যে ধর্মেরই হোক না কেন। আর করেন হেয়ারস্ট্রাইল তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পোশাকের সঙ্গে মানান সই করে হেয়ারস্টাইল করা। তাতে ফুল লাগানো এরকম একাধিক প্রসাধনী চলে। কিন্তু সোমালিয়া এবং ইথিওপিয়ার মাঝে বসবাসকারী বোরানা আদিবাসীদের বিয়ের নিয়ম দেখলে ভিরমি খাবেন সকলেই। এখানে বিয়ের কনের মাথা ন্যাড়া করা আবশ্যিক। না হলে নাকি বিয়েই হবে না।

সোমালিয়া এবং ইথিওপিয়ার মাঝে ছোট্ট একটা এলাকায় ৫০০ হাজার জনজাতি বাস করে। মূলত পুরুষতান্ত্রিক সমাজ এঁদের। পুরুেষরা গ্রাম রক্ষা এবং পশুপালন করে থাকে। আর মেয়েরা ঘর সংসারের কাজ এবং আদিবাসী সম্প্রদায়ের সবরকম প্রথা রক্ষা করার দায়িত্ব থাকে তাদের উপর। এই আদিবাসী জনজাতিদের মধ্যে বিয়ের একটা আজব নিয়ম রয়েছে। এই সম্প্রদায়ের মেয়েরা বিয়ের আগে পর্যন্তই কেবল মাত্র চুল রাখতে পারে। বিয়ের আগের মুহূর্তে তাঁদের ন্যাড়া হতে হয়। কারণ বিশ্বাস করা হয় মাথা ন্যাড়া না করলে ভাল বর পাওয়া যায় না।

এই আদিবাসী সম্প্রদায়ের আরেকটি আজব নিয়ম আছে। তাঁরা মেয়েদের ছবি তোলাকে ভাল চোখে দেখে না। বলা হয়ে থাকে যে মেয়ে বিয়ের আগে মাথা ন্যাড়া করেন, গ্রামের সবচেয়ে সুপুরুষ ছেলে তাঁর পাণিগ্রহণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের উন্নতি হয়েছে ঠিকই। কিন্তু বিয়ের নিয়ম বদল হয়নি। তবে এই আদিবাসী সম্প্রদায়ের অনেক মেয়েই এখন শহরে গিয়ে ঘর সংসার করছেন। সেখানে হয়তো তাঁরা মাথা ন্যাড়া করে বিয়ের আসরে বসেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+